

সবসময় ক্লাসের অপরাজেয় প্রথম স্থানটি ধরে রাখা আফরিনের প্রতি নিশাতের আজন্ম ক্ষোভ আর অবদমিত ঈর্ষা। মায়ের তীব্র মানসিক চাপ আর নিজের ভেতরে প্রতিনিয়ত জমতে থাকা ব্যর্থতার গ্লানি নিশাতকে ঠেলে দেয় এক অন্ধকার গলির মুখে। একটি স্কুল গেট, কুয়াশায় ঢাকা বিকেল আর মাথাভর্তি ধবধবে সাদা চুলের এক রহস্যময়ী বৃদ্ধা ভিখারিণী—যার হাতের মুঠোয় লুকিয়ে আছে এক ভয়ানক কালো জাদু। একটি মাত্র চুলের বিনিময়ে নিশাত কি সত্যিই ছুঁতে পারল তার কাঙ্ক্ষিত সাফল্যের আকাশ? নাকি সেই সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল এক অপার্থিব নিয়তির খেলা, যা রক্তের তৃষ্ণায় ব্যাকুল? রসায়নের পর্যায় সারণির মৌলগুলোর মতোই মানুষের অবদমিত লোভ আর জিঘাংসা যে মহাবিশ্বের এক অনিবার্য ধ্রুব সত্য—সেই অমোঘ সত্যেরই এক হাড়হিম করা মনস্তাত্ত্বিক আখ্যান ‘জাদু’।
"দারুণ! লোডশেডিংয়ের সময় অফিসে কাজের ফাঁকে জানালার পাশে একা বসে গল্পটা পড়ছিলাম। গল্পে বুঁদ হয়ে থাকা এমন সময় পেছনে দরজায় এসে স্টাফ যখন ম্যাম বলে ডাকলো চমকে উঠেছিলাম, "নিশাতের কাছে আসা বুড়িটা এখানে!""
দারুণ! লোডশেডিংয়ের সময় অফিসে কাজের ফাঁকে জানালার পাশে একা বসে গল্পটা পড়ছিলাম। গল্পে বুঁদ হয়ে থাকা এমন সময় পেছনে দরজায় এসে স্টাফ যখন ম্যাম বলে ডাকলো চমকে উঠেছিলাম, "নিশাতের কাছে আসা বুড়িটা এখানে!"
Read all reviews on the Boitoi app
কিছু কিছু বাবা মা মনে করেন সন্তান পরীক্ষায় প্রথম হওয়া মানে ই জীবনে সফল হওয়া। আসলে ছাত্র/ছাত্রীদের থেকে ও বেশি হিংসা প্রতিহিংসা থাকে কিছু গার্ডিয়ানের। গার্ডিয়ানের ভুলের কারনে সন্তানরা মাঝেমধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে,ছোট একটি ভুল সিদ্ধান্তের কারণে জীবন প্রদীপ ও নিভে যেতে পারে,,যা এই গল্পটিতে সুন্দর করে তুলে ধরা হয়েছে। সবটা জানতে অবশ্য ই পড়তে হবে জাদু গল্পটি। আশা করছি অন্ততপক্ষে একটি শিক্ষা হলেও নিতে পারবেন এই গল্প থেকে।
বইটি পড়তে পড়তেই মনে হলো, গল্পটি তো আমি প্রায় দুই বছর আগে গল্পকথার কল্পলোকে বইয়ে পড়েছিলাম! তবুও আবার পড়ার অভিজ্ঞতাটা ছিল সমান উপভোগ্য। বইটি মনে করিয়ে দেয়—একজন শিক্ষার্থীর পরিচয় শুধু তার মেধায় সীমাবদ্ধ নয়; তার বেড়ে ওঠার পরিবেশ, পারিবারিক বাস্তবতা এবং মানসিক অবস্থাও তাকে গড়ে তোলে। অথচ আমরা অনেক সময় বাহ্যিক ফলাফল দেখেই বিচার করে ফেলি। আরও দুঃখের বিষয়, কিছু অভিভাবক অজান্তেই নিজের সন্তানের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করেন। এই বইটি সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবতে শেখায়। আমার মতে, প্রতিটি অভিভাবকের অন্তত একবার হলেও বইটি পড়া উচিত। মৌলীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও অনেক ভালোবাসা। 💙