

"ভুল বাসরের গল্প" বইটি একটি সামাজিক গল্পের সংকলন। এখানে দুটি গল্প রয়েছে। দেয়াল নামে একটি গল্প রয়েছে। সেখানে তিথি আর প্রণন স্বামী-স্ত্রী। তিথিকে প্রণন আর ওর মা, মানে তিথির শাশুড়ি—দুজনেই অনেক ভালোবাসে। সাজানো-গোছানো সংসার। তারপরও তিথির মনে শান্তি নেই। কারণটা হচ্ছে প্রণন। প্রণনকে বাহ্যিক দিক থেকে আপাদমস্তক ভদ্রলোক মনে হলেও তার চারিত্রিক সততা আর বিশ্বস্ততার অভাব রয়েছে, যা তিথিকে প্রতিনিয়ত দগ্ধ করে। একসময় তিথি প্রণনের এই আচরণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে প্রণনকে উপযুক্ত শাস্তি দেয়। দ্বিতীয় গল্পটার নাম "ভুলের বাসর"। মানুষ অনেক সময় সাদা চোখে যা দেখে, তাকেই সত্য বলে ধরে নেয়। কিন্তু এরকম অনেক সত্যের আড়ালে কিছু জিনিস অদেখা থেকে যায়। সেখান থেকে ভুল-বোঝাবুঝি শুরু হয়। তেমনি আয়ানা আর মেহরাণ একটি সুখী দম্পতি। কিন্তু একদিন একটি বারো-তেরো বছরের ছেলে এসে মেহরাণকে বাবা বলে দাবি করে। সেই থেকে সমস্যার শুরু হয়। আয়ানা ছেলেটাকে বাবা ডাকতে দেখে মনে মনে মেহরাণের ওপর বিক্ষুব্ধ হয়ে ওঠে। যার ফলে সত্যতা যাচাই না করেই মেহরাণকে ডিভোর্স দিয়ে দেয়। তবে মেহরাণের মৃত্যুর দিন আয়ানা প্রকৃত সত্য জানতে পারে। কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছু করার থাকে না। দুটো গল্পই বাস্তবতার প্রেক্ষাপটে লেখা হয়েছে। আশা করি, পাঠকদের ভালো লাগবে।
"দু'টো গল্পই মারাত্মক! 🌻দেয়াল : Trust is the 1st Condition of any relationship. নিজের আপনা মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে তখন তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। হয়তো তার সাথে একসাথে চলা হয়, উঠা-বসা হয়, দু চারটে কথাও হয়। কিন্তু মনের মধ্যে তার প্রতি কোন ভালোবাসা বা সম্মান থাকে না। থাকে এক তীব্র ঘৃণার দেয়াল, যা কখনোই ভাঙা যায় না। অনেক টা "বিষ খেয়ে বিষ হজম করে চলার মতো।" 🌻🌻ভুল বাসর : "কিছু কিছু ভালোবাসার ঋণ জীবন দিয়ে শোধ করতে হয়।" উফ্! কি কঠিন যন্ত্রণাদায়ক এই লাইনগুলো। আসলেই ভালোবাসা এতো যন্ত্রণা দেয় কেনো? মেহরাণের জন্য খারাপ লাগছে। শুরুতেই যদি সে সব কিছু আয়ানা কে জানাতো তাহলে হয়তো এমন কিছু হতো না। শেষে আমরো ঐ গানের লাইনগুলো মনে পড়ছে। "জীবনে যারে তুমি দাওনি মালা, মরনে কেন দিতে এলে ফুল, মুখপানে যার কভু চাওনি ফিরে, কেন তারি লাগি আঁখি অশ্রু ব্যাকুল।" আমরা বেঁচে থাকতে যে মানুষটির মুখও দেখতে চাই না, সেই মানুষ টি মরে গেলে আফসোস করি "কেনো তার শেষ কথাগুলো একটু শুনলাম না।" আয়ানা যতই স্বাভাবিক ভাবে চলার চেষ্টা করুক, আয়ানার মনের মধ্যে এই আফসোস সারাজীবন বিষ কাঁটার মতো বিঁধে থাকবে। ধন্যবাদ আপু মণি, এতো সুন্দর দু'টো গল্প উপহার দেওয়ার জন্য। 🌹🌹🌹"
দু'টো গল্পই মারাত্মক! 🌻দেয়াল : Trust is the 1st Condition of any relationship. নিজের আপনা মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে তখন তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। হয়তো তার সাথে একসাথে চলা হয়, উঠা-বসা হয়, দু চারটে কথাও হয়। কিন্তু মনের মধ্যে তার প্রতি কোন ভালোবাসা বা সম্মান থাকে না। থাকে এক তীব্র ঘৃণার দেয়াল, যা কখনোই ভাঙা যায় না। অনেক টা "বিষ খেয়ে বিষ হজম করে চলার মতো।" 🌻🌻ভুল বাসর : "কিছু কিছু ভালোবাসার ঋণ জীবন দিয়ে শোধ করতে হয়।" উফ্! কি কঠিন যন্ত্রণাদায়ক এই লাইনগুলো। আসলেই ভালোবাসা এতো যন্ত্রণা দেয় কেনো? মেহরাণের জন্য খারাপ লাগছে। শুরুতেই যদি সে সব কিছু আয়ানা কে জানাতো তাহলে হয়তো এমন কিছু হতো না। শেষে আমরো ঐ গানের লাইনগুলো মনে পড়ছে। "জীবনে যারে তুমি দাওনি মালা, মরনে কেন দিতে এলে ফুল, মুখপানে যার কভু চাওনি ফিরে, কেন তারি লাগি আঁখি অশ্রু ব্যাকুল।" আমরা বেঁচে থাকতে যে মানুষটির মুখও দেখতে চাই না, সেই মানুষ টি মরে গেলে আফসোস করি "কেনো তার শেষ কথাগুলো একটু শুনলাম না।" আয়ানা যতই স্বাভাবিক ভাবে চলার চেষ্টা করুক, আয়ানার মনের মধ্যে এই আফসোস সারাজীবন বিষ কাঁটার মতো বিঁধে থাকবে। ধন্যবাদ আপু মণি, এতো সুন্দর দু'টো গল্প উপহার দেওয়ার জন্য। 🌹🌹🌹
Read all reviews on the Boitoi app
আমার ভালো লেগেছে।