

ভালোবাসা কি শুধু দুটি মানুষের মিলন, নাকি ত্যাগ, দায়িত্ব আর নিঃস্বার্থ মমতার অন্য নাম? সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় ‘সখী, ভালোবাসা কারে কয়’ উপন্যাসে। প্রিয় মানুষকে হারানোর ভয়, পরিবারের সিদ্ধান্তের কাছে অসহায় আত্মসমর্পণ, ভুল বোঝাবুঝি, সামাজিক বৈষম্য আর সম্পর্কের গভীর মানবিকতা—সবকিছুর মধ্য দিয়ে কেয়ার জীবন এগিয়ে যায় এক অনিশ্চিত গন্তব্যের দিকে। যে মানুষটিকে সে স্বার্থপর ও নির্মম ভেবেছিল, শেষ পর্যন্ত সেই মানুষই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়দাতা। আর যে ভালোবাসাকে সে হারিয়ে ফেলেছে বলে বিশ্বাস করেছিল, নিয়তি তাকে ফিরিয়ে দেয় ঠিক অন্য এক রূপে। ভালোবাসা কখনো শুধু অধিকার নয়, কখনো তা ত্যাগ; কখনো অপেক্ষা, কখনো দায়িত্ব; আবার কখনো একটি শিশুর মুখে ফুটে ওঠা হাসির জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দেওয়ার নাম। হৃদয়স্পর্শী আবেগ, পারিবারিক টানাপোড়েন, সামাজিক বাস্তবতা এবং সম্পর্কের সূক্ষ্ম অনুভূতির বুননে রচিত ‘সখী, ভালোবাসা কারে কয়’ পাঠককে নিয়ে যাবে ভালোবাসার এক অনন্য সংজ্ঞার কাছে—যেখানে শেষ পর্যন্ত জয়ী হয় আন্তরিকতা, মানবিকতা আর বিশ্বাস। এই বইয়ে ‘দানব’ নামে আরও একটি গল্প রয়েছে। সেখানে আফিয়া, সামির নামের এক ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবনকে করেছিল ক্ষতবিক্ষত। কিন্তু সেই ভাঙাচোরা হৃদয়কে নিয়েই সে আবার ঘুরে দাঁড়িয়েছিল।
"🍁"সখি ভালোবাসা কারে কয়"। আসলেই ভালোবাসা কাকে বলে? ভালোবাসা মানে শুধু প্রেম প্রীতি? উহু, একজন আরেকজনের প্রতি বিশ্বাস আন্তরিকতাও ভালোবাসা। কারো প্রতি মানবিকতা বোধও ভালোবাসা। একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজের সকল আকাঙ্ক্ষা বিসর্জন দেওয়াকেও ভালোবাসা বলে। হাজারো বাঁধা বিপত্তির পরও অন্তরের মানবিকতাবোধ আর বুদ্ধিমত্তার কারণে কেয়া আর আয়মানের ভালোবাসা শেষ পর্যন্ত পরিণতি পেলো আর রাজও পেলো এক সুন্দর নিশ্চিত ভবিষ্যত। সেই সাথে নিজের মৃত স্ত্রীর প্রতি অন্তরের গভীর ভালোবাসাও এক মনোমুগ্ধকর নিদর্শন। 🍁দানব : যে মানুষ বাবা মার কথা না শুনে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে তারা কখনোই ভালো থাকতে পারে না। জীবনের কোন না কোন সময় নিজের ভুল সে বুঝতে পারে। কিন্তু সবাই আফিয়ার মতো সৌভাগ্যবতী হয় না। এমন ভালো শ্বাশুড়ি আর দেবরের কারণে আজ সে সামিরের মতো দানবের হাত থেকে রক্ষা পেয়েছে। আশা করি এবার সে নতুন সূর্যদয়ের পথে এগিয়ে যাবে। Best of Luck আফিয়া। ধন্যবাদ আপু মণি এতো সুন্দর পারিবারিক এবং সামাজিক দু'টো মিষ্টি গল্প দেওয়ার জন্য।"
🍁"সখি ভালোবাসা কারে কয়"। আসলেই ভালোবাসা কাকে বলে? ভালোবাসা মানে শুধু প্রেম প্রীতি? উহু, একজন আরেকজনের প্রতি বিশ্বাস আন্তরিকতাও ভালোবাসা। কারো প্রতি মানবিকতা বোধও ভালোবাসা। একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজের সকল আকাঙ্ক্ষা বিসর্জন দেওয়াকেও ভালোবাসা বলে। হাজারো বাঁধা বিপত্তির পরও অন্তরের মানবিকতাবোধ আর বুদ্ধিমত্তার কারণে কেয়া আর আয়মানের ভালোবাসা শেষ পর্যন্ত পরিণতি পেলো আর রাজও পেলো এক সুন্দর নিশ্চিত ভবিষ্যত। সেই সাথে নিজের মৃত স্ত্রীর প্রতি অন্তরের গভীর ভালোবাসাও এক মনোমুগ্ধকর নিদর্শন। 🍁দানব : যে মানুষ বাবা মার কথা না শুনে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে তারা কখনোই ভালো থাকতে পারে না। জীবনের কোন না কোন সময় নিজের ভুল সে বুঝতে পারে। কিন্তু সবাই আফিয়ার মতো সৌভাগ্যবতী হয় না। এমন ভালো শ্বাশুড়ি আর দেবরের কারণে আজ সে সামিরের মতো দানবের হাত থেকে রক্ষা পেয়েছে। আশা করি এবার সে নতুন সূর্যদয়ের পথে এগিয়ে যাবে। Best of Luck আফিয়া। ধন্যবাদ আপু মণি এতো সুন্দর পারিবারিক এবং সামাজিক দু'টো মিষ্টি গল্প দেওয়ার জন্য।
Read all reviews on the Boitoi app
ভালো লেগেছে ♥️♥️