

দূররে মানসূরে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে যে, উল্লিখিত ব্যবসায়ী বিদেশ থেকে একটি গায়িকা বাঁদী ক্রয় করে এনে তাকে কুরআন শ্রবণ থেকে মানুষকে ফেরানোর কাজে নিয়োজিত করল। কেউ কুরআন শ্রবণের ইচ্ছা করলে তাকে গান শোনাবার জন্যে সে বাদীকে আদেশ করত ও বলত, মুহাম্মদ তোমাদেরকে কুরআন শুনিয়ে নামাজ পড়া, রোজা রাখা এবং ধর্মের জন্যে প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে। এত কষ্টই কষ্ট। এসো এ গানটি শুন এবং উল্লাস কর। আলোচ্য আয়াতটি এ ঘটনার পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে।