Authors
Explore our collection of books across different authors

উস্তাদ নোমান আলী খান
47
Books
1036
Followers
লেখকঃ কুরআনের জ্ঞানে অসাধারণ গভীরতা এবং চমৎকার উপস্থাপনা শৈলীর কারণে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জন্মপ্রিয় একজন ব্যাক্তিত্ত্ব উস্তাদ নোমান আলী খান। কুরআনের নিখুঁত শব্দচয়ন, মনোমুগ্ধকর ভাষা, অর্থের যৌক্তিকতা- এগুলোই তাঁর চিন্তাভাবনা ও আলোচনার বিষয়। কুরআনের প্রতি মানুষকে আগ্রহী করে তোলার উদ্দেশ্যে তিনি বিভিন্ন দেশে সভা- সেমিনার এবং অনলাইনে বক্তৃতা করেন। জীবন, পরিবার এবং ইসলামী মূল্যবোধের উপর আলোকপাত করে থাকেন। সহজ ভাষার কুরআনের প্রাঞ্জল উপস্থাপনা তাঁর বিশেষত্ব। তিনি প্রায় ২০টিরও অধিক তাফসির গ্রন্থ অধ্যয়ন করেছেন। নোমান আলী খানের জন্ম ১৯৭৮ সালে জার্মানীর রাজধানী বার্লিন শহরে। বাবার চাকরির সুবাদে শৈশব কাটে পাকিস্তানে। কিছুসময় সৌদি আরবে কাটিয়ে পাড়ি জমান আমেরিকার নিউইয়র্কে। আরবিতে তাঁর গভীর পড়াশোনা শুরু হয় ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে ডঃ আব্দুস সামি’র তত্ত্বাবধানে। নোমান আলী খান ২০০৬ সাল পর্যন্ত নাসাউ কমিউনিটি কলেজে আরবি ভাষার প্রফেসর হিসেবে শিক্ষকতা করেন। তিনি ‘বাইয়্যিনাহ ইন্সটিটিউট’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও। তিনি ২০১২ সালে ‘www.bayyinah.tv’ নামে একটি ওয়েবসাইট চালু করেন। এই ওয়েবসাইট-এ কুরআনের সৌন্দর্য, আরবি ভাষা এবং ইসলামের ইতিহাসের উপর বর্তমানে দুই হাজার ঘন্টার ওপর ভিডিও কন্টেন্ট রয়েছে।






