

'তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সৃষ্টি করেছেন মানুষকে। তাকে শিখিয়েছেন বর্ণনা ও বিশ্লেষণ। ... অতপর তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ নেয়ামতকে অস্বীকার করবে?' এ হচ্ছে দয়াময় আল্লাহর নেয়ামতরাজির বিবরণ সম্বলিত সূরার প্রথম অংশ। পূর্বোক্ত ঘোষণার পর এ হচ্ছে তার প্রথম বক্তব্য। 'তিনি কোরআন শিক্ষা দিয়েছেন।'