

কুরআনের পাতায় লুকিয়ে থাকা এক রহস্যময় ও আলোড়ন সৃষ্টিকারী অধ্যায়—পবিত্র সূরা জ্বিন। মানুষ কেবল দৃশ্যমান পৃথিবীর খোঁজ রাখলেও, এই অদৃশ্য দুনিয়ায় রয়েছে এক বিশাল ও সমান্তরাল জগত। যে জগতের বাসিন্দাদের আমরা দেখতে পাই না, কিন্তু যাদের অস্তিত্ব ও প্রভাব আমাদের জীবনজুড়ে গভীরভাবে জড়িত। সূরা জ্বিন কেবল কিছু অলৌকিক ঘটনার বিবরণ নয়; এটি অদৃশ্য শক্তির উপস্থিতি, ঈমানের সত্যতা এবং আল্লাহর একত্ববাদের এক অনন্য দলিল। নবিজির ওপর জিনের ইমান আনার সেই ঐতিহাসিক মুহূর্ত থেকে শুরু করে জিনজাতির আক আকুতি, অহংকার এবং পরিণতি—সবকিছুর এক নিখুঁত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই সূরায়। কিন্তু প্রাত্যহিক জীবনে সূরা জ্বিনের প্রকৃত শিক্ষা ও তাৎপর্য কী? অদৃশ্য শক্তির ভয় বা বিভ্রান্তি কাটিয়ে কীভাবে একজন মুমিন কুসংস্কারমুক্ত হয়ে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখবে? সূরা জ্বিনের প্রতিটি আয়াতের পেছনের প্রেক্ষাপট, সূক্ষ্ম তাফসির এবং সমসাময়িক জীবনে এর বাস্তব শিক্ষাগুলোকে সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে এই বইটিতে। অদৃশ্য জগতের রহস্য উন্মোচন করতে এবং নিজের ইমানকে আরও শাণিত করতে বইটি হতে পারে আপনার এক অপূর্ব সঙ্গী।