

আল ওয়াক্বি’আহ - কেয়ামতের ঘটনা..... এটি সূরার নামও এবং এর আলোচ্য বিষয়ের আভাসদানকারী শিরোনামও। এই মক্কী সূরায় আলোচিত প্রথম বিষয়টি হচ্ছে আখেরাতে পুনরুত্থানের ঘটনা। আখেরাতের পুনরুত্থানে সন্দেহ পোষণকারী মোশরেক ও কোরআন অবিশ্বাসীদের নিম্নোক্ত উক্তির জবাবে এ বিষয়টির অবতারণা করা হয়েছে, 'আমরা যখন মারা যাবো এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাবো, তখন কি আবার আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা পুনরুজ্জীবিত হবো?'