

পবিত্র কুরআনের সূরাসমূহের মধ্যে সূরা ফাতিহাই সর্ব প্রথম স্থান লাভ করেছে। এটি কেবল সংকলনগত বিন্যাসই নয়; বরং নাজিল হওয়ার দিক দিয়েও পূর্ণাঙ্গ সূরা হিসেবে প্রথম। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে- প্রারম্ভিকা, অবতরণিকা, উদ্বোধনী, উপক্রমণিকা ইত্যাদি। বাংলায় একে ভূমিকা বা মুখবন্ধ বলে। রাসূলুল্লাহ এ সূরাটিকে فَاتِحَةُ الْكِتَابِ বা 'গ্রন্থের সূচনা' বলে অভিহিত করেছেন।