

সূরাটি আগাগোড়াই একটি আন্দোলন, অনুভূতিতে একটি শিহরণ এবং চিন্তায় ও চেতনায় একটি অভ্যুত্থান, আর গোটা সূরার মূল ও প্রধান বক্তব্য হলো তার সূচনা বাক্য, 'পরম কল্যাণময় তিনি, যাঁর হাতে রয়েছে সাম্রাজ্য এবং তিনিই সর্ববিষয়ে শক্তিমান।' আর এই সাম্রাজ্য ও তাতে সর্বশক্তিমান হওয়ার তত্ত্ব থেকেই এই সূরায় নিবেদিত সকল দৃশ্য এবং সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য তৎপরতার উৎপত্তি।