

শানে নুযুল: ইবনে জুরাইজ ও মুজাহিদ কর্তৃক বর্ণিত রয়েছে যে, আলোচ্য আয়াত মুনাফিক সম্প্রদায় সম্পর্কে নাজিল হয়েছে। মুনাফিকদের স্বভাব ছিল যখন নামাজ আদায় করার সময় হতো, তখন তারা মসজিদ হতে বের হয়ে যেত। মুনাফিকদের ইবাদতে এহেন অমনোযোগিতার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতটি নাজিল হয়েছে।