

"উইল ইউ ম্যারি মি, অনু?" রূদ্ধ চুপ করে গেল। সে কি শুনছে? কেন শুনছে? তিতলিই বলছে তো নাকি অন্য কেউ বলছে? "বলো।" তিতলি ঝাঁকি দিতেই রূদ্ধ কেঁশে উঠল। ধপ করে বসল চেয়ারে। সামনে থাকা পানির মতো ঠান্ডা চা এক টানে গিলে শুধাল, "কিছু বললে?" "বিয়ে করবে আমাকে?" "এখন?" "হ্যাঁ।" "কাজি অফিসে যাবে?" "কাগজপত্র কোথায় পাব এখন? হুজুরকে ডাকো, নয়তো?" "কেমন দেখায় না?" "তাহলে কী করব? আমরা হুজুরের বাড়ি চলে যাই?" "সাক্ষী লাগবে তো।" তিতলি ভাবনায় পড়ল। রূদ্ধ বোকা বনে আছে। ওর মাথা কাজ করছে না আপাতত। তিতলিই সব করল। ঋত্বিককে ফোন দেওয়ালা। সাবুকে পাঠিয়ে রূদ্ধর বাড়ি থেকে এনআইডি আনাল। ওর বেকারিতে নিজের জন্মপরিচয়পত্র থাকে। সেখান থেকে এক কপি নিয়ে রূদ্ধর হাত ধরে টেনে তুলল। বলল, "চলো। কাজি অফিসেই যাই। পেন্ডিং রেখে লাভ নেই।" "সাক্ষী?" "ঋত্বিক আসছে।" "দুজন লাগে না?" "তোমার আব্বুও আসছে।"
"আপুর লেখা প্রত্যেকটা সৃষ্টি যেন জীবনের এক একটা প্রতিচ্ছবি, তেমনি "তাতন বেকারী" শুধুমাত্র একটি গল্প ই নয় এখানে আছে এক অসহায় পিতা রুদ্ধর হাহাকার, পরিবারের ঘানি টানতে ব্যস্ত তিতলীর মর্মবেদনা, অসমবয়সী বিয়ের টানাপোড়নে জর্জরিত রুবির কান্না,,,,,তবে সবকিছু ছাপিয়ে সর্বশেষে তিতলীর মাতৃত্বের যে পূর্ণতা দেখানো হয়েছে তা পুরো গল্পটিকে এক চমৎকার প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে গেছে,,,,,আর এই সবকিছুর মেলবন্ধন হয়েছে "তাতন বেকারী""
অপূর্ব.....অসাধারণ... সাইয়ারা খানের অজস্র লেখার মধ্যে এটা সেরার সেরা হয়ে থাকলো....
Read all reviews on the Boitoi app
মন ভালো করা বই! খুব ভালো লেগেছে।
এতো সুন্দর একটা গল্প,যতো বলবো ততই কম হয় 😩😊☺️🥰🫶🫶
আপুর লেখা প্রত্যেকটা সৃষ্টি যেন জীবনের এক একটা প্রতিচ্ছবি, তেমনি "তাতন বেকারী" শুধুমাত্র একটি গল্প ই নয় এখানে আছে এক অসহায় পিতা রুদ্ধর হাহাকার, পরিবারের ঘানি টানতে ব্যস্ত তিতলীর মর্মবেদনা, অসমবয়সী বিয়ের টানাপোড়নে জর্জরিত রুবির কান্না,,,,,তবে সবকিছু ছাপিয়ে সর্বশেষে তিতলীর মাতৃত্বের যে পূর্ণতা দেখানো হয়েছে তা পুরো গল্পটিকে এক চমৎকার প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে গেছে,,,,,আর এই সবকিছুর মেলবন্ধন হয়েছে "তাতন বেকারী"
গল্প টা অনেক সুন্দর ছিলো । দুইটা জুটি দুই রকম । বয়স এর ডিফারেন্স ও। ভালো লেগেছে অনেক । কিন্তু আরও বড় আর শেষ টুকু আরও পড়তে পারলে বেশি ভালো লাগতো 💖
এত্তো দারুণ ছিল ওদের গল্পটা। আমার মনে হয় আপনার হাতে জাদু আছে আপু, নাহলে এতো সুন্দর করে কিভাবে লিখেন আপু!🥹 ছোট্ট পরিসরের গল্পটা পড়ে, ভালো লাগলেও মন ভরেনি, 'তাঁতন বেকারি এন্ড সুইটস' ২য় পরিচ্ছেদ চাই আপুউউ।🤍🤍
মাত্র শুরু করলাম আর এর মাঝেই শেষ হয়ে গেলো। মন চাচ্ছিলো শুধু পড়ি ওদের। এত আদুরে আদুরে লেখা উপহার দেওয়ার জন্য তোমাকে কি বলে কৃতজ্ঞতা জানাই বলো তো সায়্যু আপি?😚😚😚
আপনার প্রত্যেকটা ইবুক পড়া হয়েছে আমার।কিন্তু আপনি এই গল্প লিখতে যেয়ে হয়তো খেই হারিয়েছেন।আপনার লেখা আপনি এখানে ফুটয়ে উঠাতে পারেন নি আমার মনে হয়েছে। আপনি এই গল্পে কি ফুটিয়ে তুলতে চেয়েছেন এটা হয়তো আপনি নিজেও বুঝেন নি। একজন ২৯ বছর বয়সী অবিবাহিত মেয়ের সমাজে টিকে থাকার লড়াই,একজন সিংগেল ফাদার এর লড়াই? সব কিছু শর্টকাট এ ফুটিয়ে তুলতে যেয়ে কিছুই ঠিকভাবে দিতে পারেন নি। আমি যদি ভুল না হই এই লিখা টা আপনি প্রচুর প্রেশার এ থেকে লিখেছেন যার কারনে আপনার লিখার সৌন্দর্য হারিয়েছে। আমার একান্ত মতামত জানালাম আপনার নিয়মিত পাঠক হিসেবে এটা পজিটিভলি নিবেন আশা করি। কিন্তু আপনার এই ইবুক টা প্রাইজ অনুযায়ী ওর্থ ইট লাগে নি আপু। তারাহুরো করে আপনি খেই হারানো এক গল্প লিখেছেন। আমার মতে এবার আপনার একটু ব্রেক নিয়ে এরপর ফিরে আসা উচিত। আপনার জন্য শুভকামনা। ৪ স্টার দিলাম যেনো লিখা টা আপনার চোখে পরে 🙂
খুবই চমৎকার হৃদয়স্পর্শি ছিলো উপন্যাস টা। অনেকদিন পর এতো ভালো লাগলো চোখ ভিজে এলো💕।
একেবারেই অন্যরকম গল্পটা। কিসমিস দেয়া পাউরুটির মত। নস্টালজিক হয়ে গেল মনটা। এমনও কি হয় জীবনটা? অতীতের অনেক কিছুই বিস্তারিত বলা হয় নি, দুচারটে কথোপকথনের মাধ্যমে কিন্তু বুঝে নেয়া গেল, লেখিকার প্রবল প্রতিভার প্রমাণ। পৌষরাতের পর তাথৈ, এত শৈল্পিক নাম লেখিকা কই পান? রুদ্ধ আর তিতলির সংসার নিয়ে আরও গল্পের আাশায় থাকলাম।