

কম ভাড়ার এক পুরনো স্যাঁতসেঁতে ফ্ল্যাট এবং শোবার ঘরে থাকা দানবাকৃতির এক সেগুন কাঠের বুকশেলফ—ফ্রিল্যান্সার অয়নের নতুন জীবন ঠিক এভাবেই শুরু হয়েছিল। কিন্তু এক রাতে বুকশেলফের গায়ে সামান্য চাপে খুলে যায় দেয়ালের আড়ালের এক গোপন সুড়ঙ্গপথ, যার আড়ালে লুকিয়ে আছে বহু বছরের বিস্মৃত এক রহস্য! ভেতরে উদ্ধার হয় অয়নের নিজের নাম লেখা ৫০ বছর পুরনো এক অভিশপ্ত ডায়েরি, রক্তখেকো পোলারয়েড ক্যামেরা এবং বিজ্ঞানের আড়ালে লুকিয়ে থাকা এক ভীতিকর সত্য। একটি নামহীন বই, একটি গোপন কক্ষ, অচেনা ডায়েরি আর সময়ের নিয়মকে অস্বীকার করা কিছু অজানা সত্য ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যায় এমন এক গোলকধাঁধায়, যেখান থেকে ফিরে আসা সহজ নয়। বাড়িওয়ালা মুনির সাহেবের রূপ পরিবর্তনের সাথে সাথে অয়ন আটকে পড়ে এক পৈশাচিক ফ্রেমে। প্রতিটি উত্তর জন্ম দেয় নতুন প্রশ্নের, আর প্রতিটি সিদ্ধান্ত বদলে দিতে পারে বাস্তবতার সংজ্ঞা। সময় স্থির হয়ে আসা সেই অন্ধকার কুঠুরি থেকে অয়ন কি পারবে নিজেকে মুক্ত করতে? অতিপ্রাকৃত রহস্য, সময়ের ধাঁধা, বিজ্ঞান, আভিজাত্য ও অতিলৌকিকতার টানটান সাসপেন্সে নির্মিত ‘সময় শেলফ’ এমন এক গা ছমছমে থ্রিলার, যা শেষ পৃষ্ঠা পর্যন্ত পাঠককে শ্বাসরুদ্ধ করে রাখবে।

"মৌলি আপুর অন্যান্য লেখার মতো এই ইবুকেও চমক রয়েছে। তবে গল্পের গতি অতি দ্রুত হওয়ায় মনে হয়েছে 'শেষ হইয়াও, হইলো না শেষ।' প্লটটা বেশ আকর্ষণীয়। এই প্লটে আরো দীর্ঘ লেখা হলে আরো বেশি উপভোগ করতাম। আপুর জন্য শুভ কামনা রইলো 🫶🏻"
মৌলি আপুর অন্যান্য লেখার মতো এই ইবুকেও চমক রয়েছে। তবে গল্পের গতি অতি দ্রুত হওয়ায় মনে হয়েছে 'শেষ হইয়াও, হইলো না শেষ।' প্লটটা বেশ আকর্ষণীয়। এই প্লটে আরো দীর্ঘ লেখা হলে আরো বেশি উপভোগ করতাম। আপুর জন্য শুভ কামনা রইলো 🫶🏻
Read all reviews on the Boitoi app