

এডি বরাবর বাস্তববাদী মানুষ। যখনই সে দেখত কোথাও ভুল হচ্ছে, সে চেষ্টা করত তা ঠিক করার। তারপর একদিন শহরের চত্বরে কিছু একটা ঝুলতে দেখল। পাইকভিলের মানুষগুলো যেন বদলে গেছে। শহরে নেমেছে অদ্ভুত এক আঁধার। ল্যাম্পপোস্ট থেকে ঝুলছে এক লাশ—আর কেউ থামছে না, দেখছে না, প্রশ্ন করছে না। এডি লয়েস একাই দেখে, একাই ভাবে—সত্যিই কি সবাই অন্ধ, নাকি লুকিয়ে আছে কোনো ভয়ানক সত্য? নাকি আসলে এডি লয়েসই পাগল?