

একটি মিথ্যার ফলাফল কত দূর পর্যন্ত মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে? যাকে আমরা বিশ্বাস করি, তার বলা মিথ্যা কি মানুষের জীবন ওলোটপালট করে দেওয়ার শক্তি রাখে? বন্ধুত্ব মানেই কি অন্ধ বিশ্বাস? জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা অনেক সময় শত্রুর কাছ থেকে নয়, আসে সবচেয়ে আপন মানুষের কাছ থেকেই। আর সেই বিশ্বাসের ভাঙন শুরু হয় এমন এক ছোট্ট মিথ্যা দিয়ে, যেটিকে প্রথমে একেবারেই নির্দোষ মনে হয়। ‘বিশ্বাস – A Tale of Lies’ এমন এক মনস্তাত্ত্বিক রহস্যোপন্যাস, যেখানে বন্ধুত্ব, আস্থা, গোপন সত্য এবং একটি আপাত তুচ্ছ মিথ্যার পরিণতি ধীরে ধীরে ভয়ংকর রূপ নেয়। সত্যকে আড়াল করতে বলা একটি মিথ্যা আরেকটি মিথ্যার জন্ম দেয়, তারপর আরও একটি... একসময় সেই মিথ্যার জাল গ্রাস করে ফেলে মানুষের জীবন, সম্পর্ক এবং ভবিষ্যৎ। এই উপন্যাস শুধু একটি বিপদে পড়ার গল্প নয়; এটি অন্ধ বিশ্বাসের মূল্য, মানুষের ভুল সিদ্ধান্তের পরিণতি ও নির্মম বাস্তবতার গল্প। শেষ পৃষ্ঠা পর্যন্ত পাঠককে ভাবিয়ে রাখবে একটাই প্রশ্ন— একটি ছোট্ট মিথ্যা... সত্যিই কি কখনো ছোট্ট থাকে?
"খুব চমৎকার শিক্ষনীয় একটি গল্প। বাস্তবেও সব জেসমিনের পাশে মায়ের এমন ছায়া থাকুক আর জেসমিনরা এভাবেই মাথা উচু করে এগিয়ে যাক - এটাই কামনা। লেখিকাকে আন্তরিক ধন্যবাদ এমন অসাধারণ একটি গল্পের জন্য।"
খুব চমৎকার শিক্ষনীয় একটি গল্প। বাস্তবেও সব জেসমিনের পাশে মায়ের এমন ছায়া থাকুক আর জেসমিনরা এভাবেই মাথা উচু করে এগিয়ে যাক - এটাই কামনা। লেখিকাকে আন্তরিক ধন্যবাদ এমন অসাধারণ একটি গল্পের জন্য।
Read all reviews on the Boitoi app
আমি almost নিশ্বাস আটকে গল্পটা পড়ে শেষ করলাম। এ ধরনের ঘটনা ঘটছে কিন্তু আমরা সচেতন হচ্ছি না। অল্প বয়সী রা fantasy আর বিলাসিতায় গা ভাসাচ্ছে আর অভিভাবক রা মনে করছে আমরা সন্তান দের আধুনিকতা শিখাছছি। ভয়াবহতা ছড়িয়ে পড়েছে সব জায়গায় - স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা অফিস সবখানে। এ ধরনের লেখা গুলো বেশি বেশি পাঠক পড়ুক আর তারা কিছুটা হলেও সাবধান হলে.... সেটাই হবে লেখকের লেখা র সার্থকতা।
"বিশ্বাস : A tale of lie" মাথা উঁচু করে লড়াই করার গল্প! শত অন্যায়, অত্যাচার, প্রলোভন, শঠতার পরেও জেসমিন ও সুরাইয়া ভেঙে পড়ে না। সব বাঁধা ছিন্ন করে, তারা মাথা উঁচু করে দৃপ্ত পায়ে সামনে এগিয়ে যায়। গল্পটা খুব ভালো লেগেছে।
❤️❤️❤️❤️...
চমৎকার! নিরেট বাস্তবতা ও প্রশংসনীয় লেখনী! শেষটা খুব ভালো লাগলো। জেসমিনের মতো সবাই ঘুরে দাঁড়াক। নেগেটিভ এই দুনিয়ায় চমৎকার পজেটিভ এন্ডিং। ধন্যবাদ লেখীকাকে৷
লেখক গল্পে একটা দারুণ মেসেজ দিয়েছেন। বিশ্বাস কাকে কতটুকু করা যায় তা বুঝতে হয়। না হলে এমন বিপদ আসে যা সব তছনছ করে দিতে পারে। সোনিয়ার আরেকটু শাস্তি হলে মন ভরতো। এই মেয়ে রাফিদদের চেয়েও বিপদজনক। যে বন্ধুকে কারও ফ্ল্যাটে পৌঁছায় সে অমানুষ। ভীষণ ভালো ফুটিয়েছে লেখক প্রতিটি চরিত্র।
খুব ভালো লেগেছে। নামের সাথে গল্পটা একদম পারফেক্ট। মনস্তাত্ত্বিক, রহস্য, বন্ধুত্বের আস্থা সবকিছু দারুণ করে লিখেছে। একটানা পড়ে শেষ করেছি। বিশ্বাস হলো এমন একটা জিনিস যা একবার ভাঙলে সহজে আর বিশ্বাস করা যায় না। এই গল্পটাতে সবকিছু খুব নিখুত করে সাজিয়েছে লেখক।
খুব ভালো লেগেছে। একদম আলাদা একটা গল্প। এই সময়ে আসলেই কাউকে বিশ্বাস করা ঠিক না। তবে জেসমিনের মায়ের শক্ত অবস্থানে পাশে দাঁড়ানোটা বেশি ভালো লেগেছে। আরও গল্পের অপেক্ষায় থাকলাম।