

বিখ্যাত একজন থ্রিলার লেখক, যাঁর লেখা গল্প-উপন্যাস রীতিমতো হটকেক, তিনি এক রিসোর্টে গিয়ে খুন হন। খুন হন তারই লেখা একটি থ্রিলার নভেলের প্লটের আদলে। তাহলে খুনটা যে কেউ করতে পারে, তাই তো? কিন্তু সমস্যা হচ্ছে, সেই নভেল এখনো প্রকাশিতই হয়নি! পাণ্ডুলিপি তৈরি করে লেখক একটু অবকাশে গিয়েছিলেন। ইচ্ছে ছিল ফিরে এসে প্রকাশনায় যাবেন। তাহলে? কে করল খুনটা? উত্তর মিলবে শেষ অঙ্কে।
"চমৎকার একটা গল্প। আপনার লেখা আমার বরাবরই ভালো লাগে এবার সে তালিকায় নতুন একটা বইয়ের নাম যোগ হল। ধন্যবাদ লেখিকা"
চমৎকার একটা গল্প। আপনার লেখা আমার বরাবরই ভালো লাগে এবার সে তালিকায় নতুন একটা বইয়ের নাম যোগ হল। ধন্যবাদ লেখিকা
Read all reviews on the Boitoi app
লেখালেখির বর্তমান বাস্তবতা ফুটে উঠেছে। ভাল লেগেছে। 'শেষ অঙ্কে উত্তর ' এর মত শেষ পর্বে আমাদের জন্য চমক ছিল। আরেকটু বেশি চমক হলে আরো ভাল লাগতো। পছন্দের লেখিকার কাছ থেকে প্রত্যাশা তো বেশি ই থাকে। সব মিলিয়ে ভাল 😇
মাশাআল্লাহ!!! লেখিকা অনেক ভালো লিখেন কোনো সন্দেহ নেই। সাহিত্য জগতের সম সাময়িক বিষয় গুলো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তবে থ্রিলার হিসাবে আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম। শুভকামনা।
শেষ অংকে উত্তর' - একটি অনবদ্য থ্রিলার। শুরুতে কিছুতেই উত্তর খুঁজে পাওয়া যাবে না। তবে পাঠক একটানা পড়তে বাধ্য হবে। মানুষ আসলেই কি পারে নিজের মৃত্যুদৃশ্যকে লেখনীতে ফুটিয়ে তুলতে? জটিল এক ধাঁধা টেনে নিয়ে যাবে শেষ অধ্যায় পর্যন্ত। অবশেষে দারুণ চমক। পাঠক বিস্ময়ে অভিভূত হবেন সত্যিটা জানতে পেরে। তাহলে আর দেরি কেনো? শেষ অংকে উত্তর' খুঁজতে চলে আসুন সবাই ----
থ্রিলার জনরার লেখা বরাবরই আমার পছন্দের তালিকার শীর্ষে।বর্তমান লেখালেখির জগতের বাজে দিকটা লেখিকা আপু খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বইটা পড়ে অসাধারণ কিছু সময় কাটবে। বইয়ের কাহিনীর সাথে নামকরণ একদম স্বার্থক বলা যায়।
এই বইটি না পড়লে বইটই এর সবচেয়ে দারুণ থ্রিলার মিস করা হবে। বর্তমানের অশালীন বই এর বুমিং মার্কেট আর নেপথ্যের কারসাজি এত নিপুণভাবে ফুটিয়ে তোলা -ফাহমিদা বারী ছাড়া খুব কম লেখকের কলম থেকেই বের হওয়া সম্ভব! বইটই প্ল্যাটফর্মটাও এই নোংরামীর বাইরে নেই। বেস্টসেলিং বই এর নাম দেখেই বিবমিষা জাগে অনেক সময়। এই বইটার প্রসার কোয়ালিটি পাঠকদের বাঁচিয়ে রাখার জন্যই দরকার। অনেক ধন্যবাদ।
এক কথায়, দারুণ 👌🏻👌🏻👌🏻
খুব ভালো লাগলো। শুরুতে সাদামাটা গল্পই মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে গল্পটিকে লেখক পাঠকের ধারণার বাইরে নিয়ে যায়। "শেষ অঙ্কে উত্তর" গল্পের নামকরণ সার্থক হয়েছে।