

"অফিসার?" বারিশ খুব ফাঁকা স্বরে ডাকলো ওকে। নড়চড়ে বসলো প্রান্তিক। বারিশের ডাকে উত্তর দিতে অক্ষম হলো, তবুও বললো, "শুনছি, বলুন।" "আপনি কোনদিন শুকর আর মানুষের ক্রস হতে দেখেছেন?" "ক্রস হতে তো গাছপালা বাদে কাউকেই দেখি নি। জেনেটিক্সের কথা উঠলো যে হঠাৎ?" "উঠবেই তো। জিনগত ত্রুটি বলুন বা স্বভাবগত আচরণ, সে এক পশু আর মানুষের মিশ্রণ ছিল। চেকার বোর্ডে করতে গেলে হয়তো পূর্বপুরুষ বা পরবর্তী প্রজন্ম দুটোতেই অমানুষের খোঁজ পাওয়া যেত, নাহয় মানুষ কীভাবে এমন হতে পারে? নরপশু হওয়া কি এতই সহজ?" প্রান্তিক একটু জমে গেল, তবে চোখের দুরন্তপনায় তা ঢেকে গেল সহসা। বারিশ একদৃষ্টিতে তাকিয়ে রইলো। তার ভেতরে দাবানল শুরু হয়েছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কোথায় গেলে একটু মুক্তি পাওয়া যাবে? এই দমবন্ধ পরিস্থিতি থেকে কবে পাবে মুক্তি? তার সকল প্রশ্নের উত্তর দিল আজকের এই পরিস্থিতি। মিললো উত্তর, 'কোনদিনও না'। বারিশ কোনদিন মুক্তি পাবে না। তার কল্পনাগুলোর শুরু আরও কয়েক ধাপ পেছন থেকে। কিছু বছর আগে থেকে, যখন তাদের বাসায় খুব আনন্দ-উৎসব চলছিল। সেদিন জারিস সবে মাত্র ডিউটি থেকে ফিরেছে।
"প্রিয় সায়্যুপু, তুমি শুনছো? তোমার লেখার চিন্তা-চেতনা আমার ঠিক কতটা ভালো লাগে, কতটা মুগ্ধ করে, তা আমি বলে বোঝাতে পারব না। তোমার লেখা পড়লে মূলত আমি একরকমের আরাম পাই। কোনো একটা বিষয় সহজেই বুঝতে পারি। এই গল্পের অনেক কিছুই এখনও অমীমাংসিত, অনেক রহস্যের জট খোলা বাকি। তাই দ্বিতীয় পার্টের অপেক্ষায় রইলাম। 🤍"
দারুণ পুরো গল্পটা। দ্বিতীয় পরিচ্ছেদ টা তাড়াতাড়ি আনার অনুরোধ
Read all reviews on the Boitoi app
আপু এটা কোথায় এসে থামল! ২য় পরিচ্ছেদ দ্রুত চাই😣😣
golpo ta ey obdhi darun 👌 tobe olpo pore mon voreni, sesh korte parle valo lagtw🤧😫
প্রিয় সায়্যুপু, তুমি শুনছো? তোমার লেখার চিন্তা-চেতনা আমার ঠিক কতটা ভালো লাগে, কতটা মুগ্ধ করে, তা আমি বলে বোঝাতে পারব না। তোমার লেখা পড়লে মূলত আমি একরকমের আরাম পাই। কোনো একটা বিষয় সহজেই বুঝতে পারি। এই গল্পের অনেক কিছুই এখনও অমীমাংসিত, অনেক রহস্যের জট খোলা বাকি। তাই দ্বিতীয় পার্টের অপেক্ষায় রইলাম। 🤍
আজরানকে দোষ দিতে পারছি না। জারিস ওর জন্য সঠিক মানুষটি ছিলো না। দুজনের চিন্তাভাবনায় বেসিকেই পার্থক্য। এভাবেই কিছু সম্পর্ক ঘেঁটে যায় সমাজে। বাহ্যিক দিক দিয়ে মনে হয় মনের মানুষ অথচ মনেরই মিল নেই। আজরান আরও ভালো কাউকে ডিজার্ভ করে। পরবর্তী পর্ব না পাওয়া পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। মাঝে কি হলো, পরে কি হলো। অসমাপ্ত দেখে তো মাথাটাই খারাপ হয়ে গেল! কবে দিবেন পরের পার্ট? অপেক্ষা বড় কষ্টের। খুব শীঘ্রই দিবেন প্লিজ প্লিজ প্লিজ।