

“লুকোচুরি সংসার”—দুই মানুষের গল্প, যারা ভালোবাসার নামে একে অপরের কাছ থেকে কষ্ট লুকিয়েছিল। একজন লুকিয়ে রেখেছিল নিজের বেকারত্ব, আরেকজন লুকিয়ে রেখেছিল নিজের সংগ্রাম। একজন ভেবেছিল, প্রিয় মানুষটাকে না জানালে সে দুশ্চিন্তা থেকে বাঁচবে। আরেকজন ভেবেছিল, নিজের কষ্টটুকু চেপে রাখতে পারলেই প্রিয় মানুষটির মুখে হাসি থাকবে। কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝেছিল—সংসার টিকে থাকে না সব সত্য লুকিয়ে রাখার মধ্যে, সংসার টিকে থাকে সেই মানুষটির পাশে দাঁড়ানোর মধ্যে, যার জন্য নিজের কষ্টটুকুও হাসিমুখে লুকিয়ে রাখা যায়। আর কখনো কখনো—ভালোবাসা কোনো দামি উপহারে লেখা থাকে না। ভালোবাসা লুকিয়ে থাকে এক টুকরো পাউরুটিতে, এক চামচ মাখনে, আর সেই মানুষটির জন্য চুপিচুপি কাঁদা চোখের জলে—যাকে আমরা পৃথিবীর সব কষ্ট থেকে আড়াল করে রাখতে চাই। আকস্মিক চাকরি হারিয়ে অর্পণের পায়ের নিচের মাটি যখন সরে যায়, তখন ঘরে তার হাই-রিস্ক প্রেগন্যান্সির অসুস্থ স্ত্রী প্রত্যাশা। অনাগত সন্তানের ভবিষ্যৎ আর সংসারের চাকা সচল রাখতে অর্পণ বেছে নেয় অভিনব এক লুকোচুরি—প্রতিদিন অফিসের পোশাকে বের হয়ে পার্কের বেঞ্চে নিঃসঙ্গ দুপুর কাটানো, প্রিয় পাউরুটি-মাখন ছেড়ে শুকনো হাতরুটি খাওয়া। কিন্তু সংসারে ভালোবাসার চোখ কি ফাঁকি দেওয়া যায়? কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে দুই বিপরীতমুখী গোপন সত্য আর না-বলা আত্মত্যাগের এক তীব্র আবেগময় গল্প। জীবনের সবচেয়ে বড় সংকটেও মায়া কীভাবে দুটো মানুষকে এক সুতোয় বেঁধে রাখে, তারই এক অমলিন আখ্যান ‘লুকোচুরি সংসার’।
"চমৎকার মমতার মাখন মাখানো একটা গল্প! একেবারে বাস্তব জীবনের গল্প। প্রেম ভালোবাসার গল্পের ভীড়ে রুটি রুজির মত সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা প্রায়শই পাশ কাটানো হয়। গুরুগম্ভীর কষ্টকর বিষয় কিনা! মানুষ ফ্যান্টাসি ভালোবাসে। এ গল্পে নিদারুণ বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। এতে গল্পের মোহনীয়তা এতটুকু কমেনি। এক দায়িত্বশীল প্রেমিক পুরুষের কথা বলা হয়েছে, যে অভাবের সময়টা গোপনে, একলা পাড়ি দিতে চেয়েছে, নিজের সব স্বাদ আহ্লাদ ছেড়ে দিয়েছে তাও ভালোবাসার মানুষটিকে দুঃশ্চিন্তায় ফেলতে চায় নি। অন্যদিকে প্রেমময়ী নারীটি কিন্তু ঠিকই স্বামীর প্রিয় মাখন রুটির ব্যাবস্হা করতে কাজ খুঁজে নিয়েছিল। পুরুষরা প্রায়শই ভাবে মেয়েরা বুঝি বাড়তি যন্ত্রণা নিতে অপারগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই নারীকে পাশে নিলে দুজনের বোঝাই অর্ধেক হয়ে যায়। সংসারটা যে দু'জনের!"
লুকোচুরি সংসারের মাঝে লুকিয়ে থাকা গভীর ভালোবাসা নিয়ে ছোট একটি গল্প। শেষটুকু ছিল অসাধারণ। ❤️
Read all reviews on the Boitoi app
চমৎকার মমতার মাখন মাখানো একটা গল্প! একেবারে বাস্তব জীবনের গল্প। প্রেম ভালোবাসার গল্পের ভীড়ে রুটি রুজির মত সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা প্রায়শই পাশ কাটানো হয়। গুরুগম্ভীর কষ্টকর বিষয় কিনা! মানুষ ফ্যান্টাসি ভালোবাসে। এ গল্পে নিদারুণ বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। এতে গল্পের মোহনীয়তা এতটুকু কমেনি। এক দায়িত্বশীল প্রেমিক পুরুষের কথা বলা হয়েছে, যে অভাবের সময়টা গোপনে, একলা পাড়ি দিতে চেয়েছে, নিজের সব স্বাদ আহ্লাদ ছেড়ে দিয়েছে তাও ভালোবাসার মানুষটিকে দুঃশ্চিন্তায় ফেলতে চায় নি। অন্যদিকে প্রেমময়ী নারীটি কিন্তু ঠিকই স্বামীর প্রিয় মাখন রুটির ব্যাবস্হা করতে কাজ খুঁজে নিয়েছিল। পুরুষরা প্রায়শই ভাবে মেয়েরা বুঝি বাড়তি যন্ত্রণা নিতে অপারগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই নারীকে পাশে নিলে দুজনের বোঝাই অর্ধেক হয়ে যায়। সংসারটা যে দু'জনের!