
মফস্বল শহর থেকে উঠে আসা এক আনকোরা কবি বাদল। কবিতাই তার ধ্যান-জ্ঞান। কিন্তু বাস্তবতা আর কবিতা এক জিনিস নয়। বীথি নামের একটি মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল বাদল, কিন্তু এ বিবাহ টেকেনি। কল্পনায় বসবাস করে নিলাশা। কবিতার মতোই নির্ঝঞ্ঝাট, অনাড়ম্বর একটি মেয়ে। নিলাশা কি পারবে বাদলের হৃদয় থেকে সব কষ্ট মুছে দিতে? নাকি বাদলের জন্য অপেক্ষা করছে আরও রুঢ় বাস্তবতা? জানতে হলে পড়ুন—নিলাশা।