
সংসারের নিখুঁত হিসাবে নিজের নামটা সবার শেষে রাখতে রাখতে একসময় শখ-আহ্লাদ ভুলে যাওয়াই নিয়ম হয়ে দাঁড়ায় মধ্যবিত্ত মায়ের জীবনে। স্বামী, সন্তান আর শ্বশুরবাড়ির সবার ঈদের উপহার নিশ্চিত করার পর নিজের জন্য আর কিছুই অবশিষ্ট থাকে না তানিয়ার। বছরের পর বছর নতুন কাপড় না কিনতে কিনতে এই না-পাওয়াটাই রূপ নেয় অভ্যাসে। কিন্তু জীবনসঙ্গীর চোখ এড়িয়ে যাওয়া সেই নীরব আত্মত্যাগ চোখ এড়ায়নি মেয়ে তুরিনের। নিজের প্রথম উপার্জনের টাকায় যখন সে মায়ের হাতে তুলে দেয় বহুদিনের অপূর্ণ স্বপ্নের এক পেস্ট রঙের জামদানি, তখন বহু বছর ধরে বুকের গভীরে চেপে বসা এক কঠিন পাথরের চাঁই গলে অবাধ্য অশ্রু হয়ে ঝরে পড়ে। ‘পাথরের চাঁই’ নিঃশব্দে বয়ে চলা মাতৃত্বের ত্যাগ আর সন্তানের ভালোবাসার এক পরম সান্ত্বনার গল্প।