

আয়েশার বাসর ঘর হয়েছিল ভাঁড়ার ঘরে। ফুলের বদলে সে ঘরে ছড়িয়ে-ছিটিয়ে ছিল তেলাপোকা, আর ফুলের সুবাসের বদলে ছিল ধান-সরিষার তীব্র গুমোট গন্ধ, যা ওই ঘরে বস্তায় রাখা ছিল। সেই থেকে অবহেলার শুরু। এরপর দীর্ঘ সংসারজীবন কেটে গিয়েছে শাশুড়ির অবহেলা, অভিমান আর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। তবুও স্বামী-সন্তানকে নিয়ে সে সংসার আগলে রেখেছে। এছাড়া তো আর কোনো অপশন ছিল না। তবে স্বামী শাহেদ ওকে সবসময় সাপোর্ট দিয়ে গিয়েছে। শাশুড়ির একমাত্র সন্তান। শ্বশুর মারা যাওয়ার পর শাশুড়ির দেখভালের দায়িত্ব আয়েশা আর শাহেদকে নিতে হয়। সময়ের পরিক্রমায় শাশুড়ি সালেহা বেগম নিজের ভুল বুঝতে পেরে আয়েশার কাছে ক্ষমা চান। আয়েশা উপলব্ধি করে, সংসার টিকে থাকে না সম্পত্তি কিংবা জেদের ওপর; সংসার টিকে থাকে ভালোবাসা, ত্যাগ আর পারস্পরিক বোঝাপড়ায়।
চমৎকার ❤️
Read all reviews on the Boitoi app