

গচিয়া এস এস উচ্চ বিদ্যালয়’এ মিশে আছে আমার কিশোর জীবনের সব থেকে স্মরণীয় স্মৃতিগুলো, কিশোর জীবনের স্মৃতিই মানুষের জীবনে বেশি মনে রাখার। হেসে খেলে আড্ডার দিনগুলো ভেবে হয়তো কোনো এক সময় পার করবো বেলা, হয়তো ওই দিনগুলোর গল্পই হবে কোনো এক বিকেলে নব প্রজন্মের শুনতে চাওয়া গল্প। হতে পারে, হয়তো বা কেউ কিশোর সময়ের কোনো স্মৃতি আঁকড়ে ধরে নতুন দিন গুনবে। স্মৃতির কথামালা বলে শেষ করার মতো না। সময়ের দুলাচলে স্কুল, সহপাঠী ও বিভিন্ন প্রসঙ্গে বিগত পাচঁ বছরের স্মৃতিচারণে রচিত ছড়া-কবিতা নিয়ে আমার এই ক্ষুদ্র প্রকাশনা। স্মৃতির আলপনায় কাব্যে মিশে আছে আমার বন্ধুত্বের কথা , আমার ভালোবাসার কথা, ওই সব আড্ডার কাব্যিক বহিঃপ্রকাশ, যে আড্ডায় কাটতো হাসি ঠাট্টার মধুমাখা সময়গুলো এবং পাঁচ বছরের স্কুল জীবনে ভুলভ্রান্তির ক্ষমা প্রার্থনা। মিশে আছে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সকল ছাত্রছাত্রী ভাইবোনদের প্রতি আমার আন্তরিকতার প্রবণতা, উপদেশ ও পরামর্শ। সময় শেষের পথে, আমরা এই স্কুল থেকে চলে যাবো; কোনো এক সময় যখন মনে হবে স্কুলের স্মৃতিময় দিনগুলোর কথা তখন চাইলেই স্মৃতির আলপনায় কাব্যের অনুভূতিতে ফিরে যেতে পারবো সেই দিনগুলোতে। আগামীর সেই দিনগুলোর কথা ভেবেই আমি লিখে রেখে যাচ্ছি স্মৃতির আলপনায় কাব্য।
চমৎকার স্মৃতিচারণ।
Read all reviews on the Boitoi app