Authors
Explore our collection of books across different authors

পারভেজ হুসেন তালুকদার
3
Books
50
Followers
পারভেজ হুসেন তালুকদার ( জন্ম নাম : জান্নাত হোসেন ) মূলত একজন কিশোর কবি ও নন্দিত ছড়াকার। তাকে হাওর অঞ্চলের সুলতান ছড়াকার বলা হয়। তিনি দেশ সেরা বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখেন। তার জন্ম ২০০৫ সালের ২৩শে আগস্ট, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামের এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। জন্মের পর পিতা মো. আবুল কাশেম তালুকদার নাম রাখেন জান্নাত হোসেন , পরবর্তীতে মাতা সুলতানা পারভীন এর রাখা নাম পারভেজ হুসেন তালুকদার নামেই লেখালেখিতে আত্মপ্রকাশ করেন। কবি নিজের পাঁচ ভাইয়ের মধ্যে সকলের বড়। তিনি ২০১৬ সালে গচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ( জান্নাত হোসেন নামে ) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাশ করেন। ২০১৯ সালে গচিয়া এস এস উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্জন করেন। কারিগরি শিক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে গচিয়া পোস্ট ই সেন্টার থেকে ডিপ্লোমা ইন বেসিক ট্রেড ( কম্পিউটারে ) অর্জন করেন। প্রকাশিত বই : মজার পড়া ছন্দ ছড়া, The Imperfect Desires of Life: Novel তাছাড়াও তিনি যৌথভাবে অনেক গ্রন্থ প্রকাশ করেছেন।