

মামুন ম. আজিজের এটি ষষ্ঠ গল্প সংকলন । সংকলনটিতে জায়গা হয়েছে মোট দশটি গল্পের - সোজা সাপ্টা সব গল্পই মূলত তবে একটু আধটু রূপক এসে জুটেছে কিছু কিছু ঘটনায় । সবই কিছু ঘটনা, কিছু কল্পনা, কিছু অদ্ভুত আর কিছু খুবই সরল সোজা পথ। কখনো সরাসরি আবার কখনো ফ্যান্টাসির আবর্তে পরিচিত সমাজ সংসারের পরিচিত কিছু তীর্যক দৃশ্যের কথাই মূলত বলতে চায় প্রতিটি গল্প। যেমন প্রথম গল্পটিতে একজন মানুষের মাথার মধ্যে পোকা কামড়ায় যখনই কেউ মিথ্যা বলে তার সাথে আবার শেষ গল্পটিতে মদ মনে করে পানি খেয়েই একজন পুরো হয়ে গেলো মাতাল । এছাড়াও ধর্ষিতার বেদনার কথা নিয়ে গল্প থাকছে, গল্প থাকছে শিশু বিবাহের বিরুদ্ধে । পথকলি শিশুদের নেশার কথা নিয়েও একটি গল্প আছে। গল্পগুলোর ভাঁজে ভাঁজে ভালোবাসার কথাও আছে।