Authors
Explore our collection of books across different authors

মামুন ম. আজিজ
1
Books
1
Followers
মামুন ম. আজিজ এর জন্ম ১৫ই মে ১৯৮০ সালে সুন্দরবনের কোলঘেঁষা সাতক্ষীরার শ্রীধরকাটী গ্রামে। অধিকাংশ সময় কেটেছে ঢাকায়। এখন তিনি অষ্ট্রেলিয়া প্রবাসি। বাংলা ব্লগের পথিকৃত সামহয়্যাইনব্লগের প্রায় সূচনা থেকেই সেখানে নিয়মিত ব্লগ লিখতেন। লিখেছেনে ২০১০/১১ সাল পর্যন্ত অন্যান্য বাংলা ব্লগেও । ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত নিয়মিতভাবে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখকের একাধিক বই। এর মধ্যে কবিতা সংকলন ‘ধুলো তো উড়বেই’, গল্প সংকলনের মধ্যে রয়েছে ‘ঋতানৃত’, ‘তথাপি’, ‘উদ্ঘুট্টি’, ‘প্রান্তিক বাঁকে বিম্বিত দৃশ্যাবলী’ এবং ‘সাদা কালো শ্যাওলা’ । একমাত্র প্রকাশিত উপন্যাসের নাম ‘প্রতীতি’। এছাড়াও সম্পাদনা করেছেন ‘নৈঃশব্দ্যের শব্দযাত্রা’ এবং ‘নৈঃশব্দ্যের উচ্চারণ’ নামে দুটি গল্প সংকলন। এক সময় যুক্ত ছিলেন ‘আলোওছায়া’ সাহিত্য পত্রিকায় সহকারী সম্পাদক হিসাবে। ‘সংকাশ’ লেখক সংগঠনের ছোট কাগজ ‘সংকাশ’ এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন অনেক বছর। তারপর হঠাৎ করে লেখালেখি থেকে বিরতি নিয়ে প্রবাসে জীবনের নতুন অংক কষতে কষতে কেটে গেছে লেখকের অনেকগুলো বছর। মাঝে মাঝে যত সামান্য লিখেছেনও। সেই সকল লেখা গুছিয়ে এবং জীবনের নতুন উপলব্ধি মাথায় নিয়ে লেখক শুরু করতে চান তার লেখক জীবনের দ্বিতীয় অধ্যায়।