

আপনি কি জানেন একফালি কাগজ কিভাবে এত গুরুত্বপূর্ণ হলো? অর্থনৈতিক বৈষম্য লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে কেন? আর কেনই বা উন্নত বিশ্ব এত ঋণগ্রস্থ হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো খুব তাত্ত্বিক এবং বিচ্ছিন্ন বলে মনে হতে পারে। অথবা মনে হতে পারে এগুলো জানা কি আমাদের খুব প্রয়োজন? আসলে প্রশ্নগুলো মোটেও বিচ্ছিন্ন কিংবা তাত্বিক নয়; সম্পূর্ণ জীবন ঘনিষ্ঠ এবং একই সুতোয় গাথা বাস্তবতা। আমাদের জীবনে নিয়মিত গভীর প্রভাব ফেলা এই না-দেখা বাস্তবতাগুলোকে ছোটছোট গল্পের আকারে সাজিয়ে সবার কাছে সহজভাবে তুলে ধরতে রচনা করা হয়েছে এই বই। বইটিতে গ্রন্থাকার আমাদের এই নাজানা বাস্তবতাকেই গল্পের মতো প্রাণবন্ত এবং ছবির ন্যায় রঙিন করে ফুটিয়ে তুলেছেন।
🔥🔥
Read all reviews on the Boitoi app
একটি অসাধারণ বই সুদের মাধ্যমে কিভাবে পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা ব্যাংক মালিকরা দখল করে নিয়েছে সেটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন
Nice
Amazing book! You should really read this book to find a little insight how the world economy is running and the dark side of it!
পয়সা উসুল।সবার জন্য পড়ার মতো বই।অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে
পয়সা উসুল হয়েছে বইটা পড়ে, অনেক প্রশ্নের উত্তর মিলেছে। না পড়লে মিস করতাম। একটা হার্ড কপি কিনে সাদাকায়ে যারিয়া হিসেবে রেখে দেবো ইনশাআল্লাহ। ভাবুক মানুষদের অবশ্যই পড়া উচিত , চিন্তার খোরাক পাবেন অনেক।
আমি মানবিকের ছাত্র। ছোট বেলা থেকেই অংকের প্রতি আমার প্রচন্ড রকমের বিরক্তি আর বিতৃষ্ণা কাজ করতো এটা বাস্তব। কিন্তু সময়ের সাথে সাথে ব্যাংক ব্যবস্থাপনা সহ অর্থনীতির খুঁটিনাটি নিয়ে কিভাবে যেন জানার আগ্রহ বেড়ে যায়। সেই লক্ষ্যেই "ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য" বইটি হাতে নেই। বইটির লেখক শ্রদ্ধেয় "মোহাইমিন পাটোয়ারী" ভাই। সহজ ও সাবলীল ভাষায় আমাদের চতুর্দিকে আধুনিক অর্থনীতি ও উন্নয়নের আড়ালে কৌশলে বুনে চলা যেই সুবিশাল জাল রয়েছে সেই গুপ্ত মুখোশের উন্মোচন বলা চলে এই বইটিকে। পাঠক হিসেবে সবচেয়ে ভালো লাগার অনুভূতি হলো, এতো কঠিন বিষয়ের বই লেখক দারুণ প্রানবন্ততার সাথে ছোট ছোট গল্পের মিশ্রণে সামঞ্জস্য করে বুঝিয়ে দিয়েছে। খেয়াল করলে দেখবেন, যদি উদাহরণ দিয়ে বা প্রাকটিকেলি আপনাকে কেউ কোন কিছু বুঝিয়ে দেয় তাহলে কিন্তু ধরতে খুব সহজ হয়। এই বইটির ক্ষেত্রেও ঠিক এমনটা ঘটেছে। উদাহরণস্বরূপ কাল্পনিক "রুপসাগর" দ্বীপ আর ব্যক্তি "রিবা" দিয়ে শুরু হলেও যত এগিয়েছি কেবলই হতবাক হয়েছি তো আবার কখনও চিন্তার সাগরে যেন ঝাঁপ দিয়েছি। এতো ভয়ানক পুঁজিবাদী সমাজব্যবস্থায় আমরা জড়িয়ে গেছি যে, এখন রেহাই পাওয়াও দুষ্কর। আমি জানি না এর বিকল্প সমাধান কি আদৌ সম্ভব হবে কিনা। আমরা আসলেই এই বিষয়গুলো নিয়ে অজ্ঞতায় আছি। সপ্তম মার্কিন প্রেসিডেন্টের কথাটাই যদি দেখেন, এই বিষয়টা নিয়ে তার মতে। 'মুদ্রাব্যবস্থা ও ব্যাংকিং ব্যবস্থার পুঁতিদুর্গন্ধময় অবিচারটা মানুষ বুঝতে পারলে, কাল সকাল নাগাদ গণআন্দোলন শুরু হয়ে যেত।' ⎯ অ্যাড্রু জ্যাকসন যাইহোক, এতোটুকুই বলবো বইটি আপনার জন্য অবশ্যই 'হাইলি রিকমেন্ডেড'। এক বসায় শেষ করতে পারবেন। কোন ধরনের কাঠখোট্টা শব্দও ব্যবহার হয়নি যে, পড়তে গেলে বাঁধা সৃষ্টি হবে। সর্বশেষ লেখকের প্রতি কৃতজ্ঞতা রইলো। উনার বাকি বইগুলোও এখন পড়ার জন্য উদগ্রীব হয়ে আছি। ইংশা-আল্লাহ সময় সুযোগ হলেই ধরবো। ❍ বই রিভিউঃ বইঃ ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য লেখকঃ মোহাইমিন পাটোয়ারী প্রকাশনীঃ ঐতিহ্য পৃষ্ঠাঃ ১৬০ মূল্যঃ ২৬০ © নাঈম হাসানাত 🖋️
অসাধারণ একটি বই। সকলের জন্য অবশ্য পাঠ্য। এই ধরনের বেসিক অর্থনীতির পাঠ আমাদের শিক্ষাক্রমে আবশ্যিক হওয়া উচিত।