Authors
Explore our collection of books across different authors

মোহাইমিন পাটোয়ারী
8
Books
1304
Followers
দীর্ঘ দশ বছর দেশে বিদেশে ফাইনান্স, গণিত ও অর্থনীতি অধ্যয়ন শেষে মোহাইমিন পাটোয়ারী বর্তমানে বাংলাদেশের একটি কনসালটেন্সি ফার্মে অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে কর্মরত আছেন। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ ডিগ্রি সম্পন্ন করে তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক “চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট” প্রোগ্রামে যোগ দান করেন। অর্থনীতি এবং ফাইনান্সের পাশাপাশি গণিতের প্রতিও ছিল তার প্রচন্ড ঝোঁক। সিএফএ অধ্যয়নকালেই তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ছাত্র হিসেবে দ্বিতীয় স্নাতকের যাত্রা শুরু করেন। ২০১৬ সালে তিনি স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা দশে অবস্থান করেন। ২০১৭ সালে সবচেয়ে কম সময়ে (তিন বছরে) সিএফএ পরীক্ষা সুসম্পন্ন করে তিনি অর্থশাস্রে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করার পরিকল্পনা নেন। গণিতে স্নাতক সম্পন্ন করার আগেই নিশীথ সূর্যের দেশ নরওয়ের বিখ্যাত “নরওয়েজিয়ান স্কুল অফ ইকনমিক্সে” মাস্টার্স প্রোগ্রামের জন্য তাঁর ডাক পড়ে। সেখান থেকে নরওয়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বৃত্তি প্রদানপূর্বক দ্বৈত মাস্টার্স প্রোগ্রামের জন্য জার্মানির স্বনামধন্য “মানহাইম বিশ্ববিদ্যালয়ে” পাঠায়। মোট দুইটি মাস্টার্স প্রোগ্রাম কৃতীত্বের সাথে সম্পন্ন করে তিনি স্বদেশে ফিরে আসেন এবং সরল বাংলায় সবার জন্য অর্থনীতির বই লিখার কাজে হাত দেন। তার লেখা বইগুলো সাড়া জাগানো মনযোগ আকর্ষণের পাশাপাশি নতুন নতুন পাঠকদেরকে এই বিষয়টির প্রতি আগ্রহী করেছে। পড়াশোনা ও লেখালেখির পাশাপাশি খেলাধুলা, ভ্রমণ, এবং ভাষা শিক্ষার জগতেও তিনি ছিলেন সক্রিয়। ২০১৮ সালে চাইনিজ ব্রিজ কম্পিটিশনে তিনি জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেন। খেলাধুলার জগতে রয়েছে তাঁর একাধিক পুরস্কার। তছাড়া পত্র-পত্রিকাতেও তিনি কলাম লিখেছেন। তার প্রাঞ্জল ভাষায় এবং গল্পের ভঙ্গিমায় লেখা কলামগুলোও পাঠকদের মন কেড়েছে।
৳ 65 OFF

