

ঢাকার একজন ধনী ব্যবসায়ি ইঞ্জিনিয়ার আসিফের চার কন্যার মাঝে তৃতীয় ইতি। আজকের দিনে চারটি কন্যা থাকা মানেই পুত্রের আশায় এতোগুলো সন্তান নেয়া। পুরা বিষয়টাতে আসিফের স্ত্রী জাকিয়া বিরক্ত। তাই সে তার ছোট দুই মেয়েকে প্রয়োজনের অতিরিক্ত মনে করে কম ভালোবাসে। ইতির চার বছর বয়সে গ্রামের বাড়িতে এক অগ্নিকান্ডে ইতির পা মারাত্মকভাবে পুড়ে যায়। ইতি বেঁচে গেলেও ওর ডান পা খাটো হয়ে যায় এবং পায়ের পাতা বেঁকে যায়। ইতির জীবন হয়ে যায় অন্য বোনদের থেকে আলাদা। মা এবং নানি বলতে থাকে ইতির বিয়ে হবে না, তাই ঘরের কাজে লাগিয়ে দেয়ার পরিকল্পনা করে। কিন্তু আসিফ ইতিকে স্কুলে ভর্তি করে দেয় এবং সে পড়াশোনায় ভাল করে। ইতি স্কুলে বুলিংয়ের শিকার হয়। ইতি নিজেও ধরে নিয়েছিল যে ওর জীবনে প্রেম বা বিয়ে হবে না কোনদিন। অবশেষে ইতির জীবনে সোহান এলো। সোহান কি ইতিকে ভালবেসে ওকে বিয়ে করে সারাজীবন পাশে থাকবে? না কী সেও অন্যদের মতো ইতিকে খোঁড়া বলে এড়িয়ে যাবে? জানতে হলে পড়ুন ইতিকথা।