Authors
Explore our collection of books across different authors

জেসমিন আরা বেগম
3
Books
34
Followers
জেসমিন আরা বেগম পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বাঁশবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নয় ভাই বোনের মধ্যে সবার ছোট। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। প্রথম জীবনে তিনি সহকারী প্রকৌশলী পদে খুলনা নিউজপ্রিন্ট মিলে চাকরি করেন সাড়ে তিন বছর। পরবর্তীকালে ত্রয়োদশ বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। জেসমিন আরা বেগম ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল, অস্ট্রেলিয়া থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।এছাড়াও তিনি গ্রাজুয়েট ডিপ্লোমাসহ দেশে ও বিদেশে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয় খুলনা, মহিলা সহায়তা কর্মসূচী প্রকল্প খুলনা, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি আমেরিকায় একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করছেন। তিনি স্বামী, দুই পুত্র আর এক পুত্রবধূ নিয়ে আমেরিকায় বসবাস করছেন। তাঁর স্বামী এবং পুত্রদ্বয় পেশায় তড়িৎ প্রকৌশলী।