

যৌতুক বাংলাদেশে একটি সামাজিক সমস্যা। যৌতুক দিতে না পারার কারণে অনেক মেয়ের ভালো বিয়ে হয় না, দরিদ্র বাবাকে হতে হয় অপমানিত। যৌতুকের কারণে অনেক মেয়েকে শ্বশুর বাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। যৌতুক বন্ধে আইন থাকলেও তার প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না। কুসুম গরিব ঘরের মেয়ে। ওর বাবা যৌতুক বাবাদ দশ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে দিলেও নানা কারণে পাঁচ হাজার টাকা দিতে পারে না। বিয়ের পরে কেমন থাকে কুসুম তার শ্বশুর বাড়িতে? জানতে হলে পড়ুন ছোটগল্প কুসুমের শ্বশুর বাড়ি। গতানুগতিকতা বাইরে একটি ভিন্ন স্বাদের গল্প পড়ে দেখুন।
গল্প
Read all reviews on the Boitoi app
যৌতুক সমাজের এক জঘন্য প্রথা। কুসুমের শাশুড়ির মতো সবার মানসিকতা হলে এ সমাজ বেঁচে যেতো। খুব সুন্দর একটা গল্প
গল্পটি অনেক সুন্দর ছিলো। যৌতুকে কুফল এবং যৌতুক বোঝা থেকে মুক্তি এই গল্পে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। গল্পটা অনেক সুন্দর ও শিক্ষণীয়।
গল্প টি আমাদের দেশের সমাজ ব্যাবস্থার জলন্ত উদাহরণ তুলে ধরেছে। গল্প টি পড়ে অনেক উপকৃত হলাম । আসা করি আগামী দিনে আমাদের দেশের সমাজ এর অব্যবস্থাপনা নিয়ে আরো গল্প লিখবেন এবং সেগুলো পড়ার মাধ্যমে আমরা উপকৃত হবো আর সেই গল্প থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করবো সমাজ ব্যবস্থাকে আধুনিকায়ন করার
হৃদয় ছুঁয়ে গেল। শিক্ষনীয় বিষয়। লেখক খুব দরদ দিয়েই গল্পটি লিখেছেন।
যৌতুকের কুফল খুব সুন্দর করে উঠে এসেছে এই গল্প। অনেক ভালো লাগলো গল্পটা।