

কিছু মানুষ একা থাকতেই পছন্দ করে। আনোয়ার তাদের মতই একজন। মানুষের সবচেয়ে ভালো বন্ধু বাবা মা । কিন্তু আনোয়ার কখনও মায়ের আদরও পায়নি। তাই একাকীত্ব তার নিত্যসঙ্গী। পিতৃতুল্য চাচার আশ্রয়ে আনোয়ারের বড় হওয়া । একটি ঘটনা তার জীবনকে মুহূর্তে পাল্টে দিয়েছে। আনোয়ার যখন নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করে বেঁচে আছে তখন আরেকজন তাকে জীবন মরন দিয়ে ভালোবেসে গিয়েছে। যে মেয়েটি তাকে মন থেকে ভালোবাসতো সেই মেয়েটির সাথে দশ বছর পর দেখা হয়েছে তার । কিন্তু যখন জানতে পারল মেয়েটি দশ বছর আগেই আত্মহত্যা করেছে তার জন্য যা সে কিছুই জানতো না ।তখন সে পুরো ঘটনা শুনতে পেল গ্রামের এক বৃদ্ধের কাছে । কি ঘটেছিল তার সাথে ! মৃত মানুষের সাথে দশবছর পর সাক্ষাৎ। মাঝখানে ঘটে যাওয়া অলৌকিক সব ঘটনার বিস্তারিত রয়েছে বনবীথি গল্পে। বনবীথি নামের স্বার্থকতা হলো এটি একটি কল্পনায় দেখা জায়গা যেখানে তারা দুজন ই স্বপ্ন দেখতো সুখের জীবন যাপন করা । সেখানে স্বাধীনতা আর সুখ পাওয়া যায় । সেই জায়গাটিতে আর যাওয়া হলো না তাদের দুইজনের।বনবীথি মূলত একই সাথে একটি প্রচলিত সামাজিক ঘটনার আলোকে রচিত রোমান্টিক এবং থ্রিলার গল্প। লেখকের সহজ সরল ভাষায় রচিত বইটি যখন পড়া শুরু করবেন মনে হবে একটি সাধারণ ঘটনা। ধীরে ধীরে আপনার কৌতুহল জাগ্রত হবে । শেষাংশেই রয়েছে সেই ক্লাইমেক্স।