Authors
Explore our collection of books across different authors

মোঃ সাজ্জাদ খান
2
Books
6
Followers
মোঃ সাজ্জাদ খান এর জন্ম ২০০০ সালের ০৬ জানুয়ারি গাজীপুর জেলায় । পৈতৃক নিবাস গাজীপুরের একটি ছোট্ট গ্রামে এবং সেখানেই বেড়ে উঠা। গাজীপুর ক্যান্টনম্যান্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে সাহিত্যিক সংঘ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, হাল্ট প্রাইজ সহ আরও অনেকগুলো সংগঠনের সাথে সক্রিয় আছেন। বর্তমানে তিনি এখানেই স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। লেখালেখির শুরু বিভিন্ন অনলাইন পেইজ, ফেসবুক প্লার্টফর্ম, পত্র পত্রিকার মাধ্যমে। শখের বসেই ফেসবুক প্লার্টফর্মে লেখালেখি শুরু করেন । স্কুল জীবন থেকেই লিখেছেন বিভিন্ন ম্যাগাজিনে । নিয়মিত লেখেন ফেসবুক ও সাহিত্য বিষয়ক কিছু ওয়েব পেইজ এ। বিভিন্ন অনলাইন পোর্টালে লেখালেখি করেছেন। তার লেখা গল্প , কবিতা ফেসবুকে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ছোটগল্প লেখার পাশাপাশি লিখেছেন অসংখ্য কবিতা। তিনি একজন উদীয়মান তরুণ লেখক। "বনবীথি" তার রচিত প্রথম গ্রন্থ।