

চাকরিসূত্রে আনিস সাহেব ট্রান্সফার হন নতুন জায়গায়। অনেক খোঁজাখুঁজির পর পুরোনো ধাঁচের একটি বাড়িতে ভাড়ায় উঠেন । নতুন বাড়িতে উঠার কিছুদিন পর থেকেই ঘটতে শুরু করে একের পর এক পৈশাচিক ঘটনা । কখনও শুনেন বুড়ো মানুষের আর্তনাদ। কখনও মেঝেতে দেখতে পান রক্তমাখা পায়ের ছাপ । থেমে নেই সেখানে, বারবার তাকে সম্মুখীন হতে হয় নানা পৈশাচিক আক্রমণের। ক্রমেই তার মস্তিষ্কে শুরু হয় যন্ত্রনা । কারও কাছে তিনি কোনও সাহায্য পান না। কি রহস্য লুকিয়ে আছে এর পিছনে। কোনও এক অতৃপ্ত আত্মা যেন রক্ত পিপাসায় উন্মাদ হয়ে ঘুরছে সারা বাড়িতে।শেষ পর্যন্ত ভয়ংকর ক্ষতের সাক্ষী হয়ে বাকি জীবনটা দুঃসহনীয় দুঃস্বপ্নের বেড়াজালে আটকে থেকে কাটাতে হচ্ছে আনিস সাহেবকে । তার নিজ জবানিতে শুনুন সেই ঘটনা।