

‘অজানা গন্তব্য’ কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া আকস্মিক পরিবর্তনের গল্প। নড়াইলের রতনডাঙ্গা গ্রামের সাধারণ পরিবারের মেয়ে রুশনী পুরুষতান্ত্রিক সমাজের প্রতিপত্তির মুখে বাধ্য হয় পঞ্চাশোর্ধ্ব বিত্তমান ব্যাবসায়ী কায়সার চোধুরীকে বিয়ে করতে। এ সমাজে নারী অসহায় ও নির্যাতিত। রুশনীর মতামতের মূল্য কেউ দেয় না। সে প্রশ্ন রেখেছে তাকে রক্ষা করার দায়িত্ব কার? সে কি পাবে প্রকৃত ভালোবাসার সন্ধান? অন্যদিকে রমা যে কিনা স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলতে চায় সে কি পারবে তা সত-নিষ্ঠাবান স্বামী বাকি বিল্লার ভালোবাসার মূল্য দিতে? অসাধারণ এ উপন্যাসে লেখক ফুটিয়ে বিত্তবান ও কর্তাব্যক্তিদের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অব্যাবহার ও দুর্বলের ওপর অবিচার। সততা ও নিষ্ঠার সাময়িক পরাজয় এবং প্রকৃত ভালোবাসার জয়ের এক অপরূপ প্রতিচ্ছবি।