Authors
Explore our collection of books across different authors

সালেহ রফিক
1
Books
1
Followers
এ এস এম রফিক অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক পদ থেকে অবসর নিয়ে সালেহ রফিক নামে লেখালেখি শুরু করেন। তার প্রথম উপন্যাস মুক্তিযুদ্ধের ওপর লেখা ‘লাল সবুজের পালা’ প্রকাশিত হয় ২০১০ সালে। এর পরের বই শিশুতোষ ‘বুদ্ধিমতি অহনা’ প্রকাশিত হয় ২০১২ সালে। ‘অজানা গন্তব্য’ তার তৃতীয় বই। তিনি রন্ধনশিল্পী মেহেরুন নেসার রান্নার বই ‘মেহেরুনের রকমারি রান্না’ ও কেকা ফেরদৌসীর ‘সোনালি দিনের রান্না’র বইয়ের ইংরেজি অনুবাদ করেন। উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিস্তা কে. আর. খাদেম হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক (সম্মান) ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একজন শৌখিন লেখক। সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মনের তাগিদে তুলে আনতে চেষ্টা করেন তার বইয়ে। ভালোবাসেন সঙ্গীত, কবিতা, ভ্রমণ, আড্ডা আর সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া। স্ত্রী ও দুই কন্যাসহ তার সুখের সংসার।