

'শিশু-কিশোরদের বিশ্বসেরা ছোটগল্প' বইটি পৃথিবী বিখ্যাত প্রচলিত গল্পের নীতি-নৈতিকতা, আদর্শ-অন্বেষা, মূল্যবোধ-মানবিকতা অবলম্বনে রচিত। মানবজীবনের প্রকৃত ভিত্তিবৈভব সৃষ্টিতে এর কোনো বিকল্প নেই। ধর্ম-বর্ণ-নির্বিশেষে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য নান্দনিক-মানবিক বোধবুদ্ধি ও অনুশীলন অপরিহার্য। এ পর্যায়ে শিশু-কিশোরদের জন্য তা উজ্জীবন মন্ত্র হিসেবে কাজ করে। যা জাতীয় ও আন্তর্জাতিক জীবনে অপরিসীম ভূমিকা পালন করতে সক্ষম। কারণ আজকের শিশু-কিশোরই আগামি দিনের পথিকৃৎ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। অনুরূপ ধ্যান ধারণা থেকেই ড. মুহাম্মদ জমির হোসেন আলোচ্য বইটি রচনা করেছেন।