Authors
Explore our collection of books across different authors

ড. মুহাম্মদ জমির হোসেন
1
Books
6
Followers
ড. মুহাম্মদ জমির হোসেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় খাসমহল বালুচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এম,এ ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে 'রবীন্দ্রনাটকে ঐতিহ্যচেতনা ও সমাজভাবনা' অভিসন্দর্ভ নিয়ে এম.ফিল ও 'রবীন্দ্রনাটকে রাজনীতি ও সংস্কৃতি' অভিসন্দর্ভ নিয়ে পিএইচ-ডি ডিগ্রি অর্জন করেন। ড. জমির হোসেন অধ্যাপনার পাশাপাশি একাডেমিক ও সৃজনশীল লেখালেখি নিয়েও নিমগ্ন সময় অতিবাহিত করেন। এ পর্যন্ত তাঁর চল্লিশের অধিক গবেষণাগ্রন্থ ও সৃষ্টিশীল সাহিত্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি শিশুতোষ গল্প, কবিতা, ছড়া, রচনায়ও বেশ সুনাম কুড়িয়েছেন।