

চট্টগ্রামে সিয়াম ও তার বন্ধুরা জেএসসি পরীক্ষার পর ছুটি কাটাচ্ছিল। তাদের শুরু থেকেই এডভেঞ্চারে যাওয়ার ইচ্ছা। সেই মতন তারা প্ল্যান ও তৈরি করে ফেলে। কিন্তু তারা যেদিন রওনা দিবে, সেদিনই পাশের এলাকায় ব্রিটিশ মিউজিয়ামে একটি রহস্যজনক ঘটনা ঘটে। আর এর সাথে জড়িয়ে পড়েন, সিয়ামের বাবা, মেজর আব্দুর রহমান। যিনি সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত গ্যাজেটেড অফিসার। বেশ কয়েক বছর যাবত শখের বসে গোয়েন্দাচর্চা করছেন। সেই সাথে সিয়াম ও তার বন্ধুদের সামনে আসে সত্যিকারের এডভেঞ্চারের মুখোমুখি হওয়ার সুযোগ। বাবা পারবেন কি এই পাহাড়ি চট্টগ্রামের মাঝে লুকিয়ে থাকা রহস্য সমাধান করতে? এর পেছনের মূল অপরাধীদের খুঁজে বের করতে?