Authors
Explore our collection of books across different authors

আহম্মেদ জুনাইদ রহমান
3
Books
57
Followers
আমি, আহম্মেদ জুনাইদ রহমান, জন্ম ১৯৯৮ সালের ২৪ শে জানুয়ারি, কনকনে শীতের রাতে। শীতের রাতে জন্ম বলেই কি না শীতকালকেই বেশি ভালো লাগে। যদিও বর্ষার প্রতি সমান ভালো লাগা কাজ করে সবসময়। ডাক নাম সিয়াম, কারণ সেই শীতের রাতটা রমজান মাসের ছিল। ভালো নামটা খুব সম্ভবত আমার মামার দেয়া। পেশায় এখনো ছাত্র, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিউটিক্যাল সাইন্স বিভাগে ৫ম বর্ষে অধ্যয়নরত। লেখালিখিতে হাতে খড়ি ২০১২ সালের ২০ জুলাই, যখন আমি ৮ম শ্রেণিতে পড়ি। "মিউজিয়াম রহস্য" আমার প্রথম গোয়েন্দা উপন্যাস দিয়ে এই জগতে আগমন। যদিও উপন্যাসটি এখনো প্রকাশ করা হয়ে ওঠে নি পড়াশোনার চাপ এবং সুযোগ না থাকার কারণে। এছাড়াও লিখেছি আমার গোয়েন্দা সিরিজ এর আরও দুইটি উপন্যাস। সেগুলো খুব শীঘ্রই প্রকাশ করার চেষ্টা করবো। আরও লিখেছি কিছু ছোট গল্প। যার মধ্যে একটি "রহস্যময় নিয়াজি"। ভালো সাড়া পেলে এই গল্পটির ২য় ভাগ লেখার ইচ্ছা আছে। ছোট থেকেই গল্পের বইয়ের পোকা ছিলাম। স্যার হূমায়ুন আহমেদের মৃত্যু আমাকে খুবই কষ্ট দিয়েছিল এবং এটা আমার ব্যক্তিগত দুঃখ। লেখালিখির অনুপ্রেরণা আমি তাঁর থেকেই পেয়েছি। গোয়েন্দা উপন্যাস, হরর, এবং থ্রিলার আমার পছন্দের বিষয়, কিন্তু আমি আরও অন্য ক্ষেত্রগুলো নিয়েও লিখতে আগ্রহী। " রহস্যময় নিয়াজি" আমার প্রথম লিখা গল্প নয়, কিন্তু প্রথম প্রকাশিত লিখা। তাই এটি আমার জন্য অন্যতম একটি লিখা। এটি লিখেছিলাম ২০১৪ সালে। গল্পটি লিখার সময় মায়ের কাছে বকাও খেয়েছিলাম। আমি যে ডায়েরিতে লিখেছিলাম, সেই ডায়েরিটি আমার আম্মা আলমারিতে তালা মেরে রেখে দিয়েছিলেন। সে যাই হোক, ২০২০ সালে গল্পটি একটি প্রতিযোগিতায় ৫০০+ গল্পের মধ্যে বেস্ট ২০ গল্পে তালিকাভুক্ত হয়েছিল। আশা করি, আমার গল্পটি পড়ে আশাহত হবেন না। ইনশাল্লাহ্ আরও নতুন ভালো লেখা উপহার দিতে পারবো।