

‘লেখক’ শব্দটার অর্থ ব্যাপক। গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক থেকে কলামিস্ট সকলেই এর অন্তর্ভূক্ত। আমি এর কোনোটার মধ্যে পড়ি বলে মনে হয়না যার কারণে ‘লেখকের কথা’ শিরোনামে লিখতে কিঞ্চিত আপত্তিও ছিল।যাই হোক, কথা বলার আছে খুবই অল্প। দেখুন, মানুষ বলে কিছু ভাবনা, কিছু অনুভূতি, কিছু মতামত মস্তিষ্কে জড়ো হয়। সেসব কখনো কখনো যুঁতসই শব্দের খোঁজ পেয়ে গেলে নিজেদেরকে প্রকাশের তীব্র আকাঙ্খায় দৃশ্যমান হয় ফেসবুকের স্মৃতিতালিকায়। এখানে সংকলিত লেখাগুলোর অধিকাংশ সৃষ্টি হয়েছে সেভাবেই। তা থেকে পাঠক যদি চিন্তার খোরাক পান কিংবা নিছক আনন্দই পান তবে শব্দেরা আনন্দিত হয়, উৎসাহী হয় তাদের প্রকাশক। জ্বি, আমি ‘লেখক’ নই, আমি কেবল হৃদয়তাড়িত ব্যাপারগুলো উপস্থাপন করার সুযোগ (শব্দ) পেলে হাতছাড়া করতে পারিনা।