

মানবজীবন বিচিত্র অভিজ্ঞতায় ভরা-এ যেন কোনো বনাঞ্চলের নানা প্রজাতির বৃক্ষরাজী, একত্রে যাদের অবস্থান। ড. ডি.এম. ফিরোজ শাহ্-এর প্রথম কাব্যগ্রন্থ ভালোবাসার ভুলগুলো-তে প্রকাশিত কবিতায় মানুষের জীবনের বিচ্ছিন্ন নয় কিন্তু বিচিত্র অভিজ্ঞতার কথাই বর্ণিত হয়েছে যার প্রত্যেকটির স্বাদ আলাদা। একেকটি কবিতা যেন একেকটি ঘটনা, পরিপূর্ণ কিন্তু তৃপ্তি মেটায় না। মানুষের জীবনে প্রথম প্রেম আসে অনেকটা অজান্তেই- কিশোর জীবনের প্রথম প্রেম সারাটাজীবন তাড়িয়ে বেড়ায় প্রায় সবাইকে, কেউ প্রকাশ করেন- কেউ করেন না। এই কাব্যগ্রন্থের কবিতাগুলো সেই সময়কে মনে করিয়ে দেয় যখন সবার মনের জমিন সজীব আর উর্বর থাকে। প্রেম, আবেগ, অভিমান, ঈর্ষা, চাপাকষ্ট, অব্যক্ত তীব্র যন্ত্রণা, স্ববিরোধীতা- সবই এ বয়সের অনুপম বৈশিষ্ট্য। কবিড. ডি.এম. ফিরোজ শাহ্ তাঁর অনুভব-অনুভূতি ও বিচিত্র অভিজ্ঞতায় যেভাবে কবিতার প্লটে সাজিয়েছেন তা সকল শ্রেণির পাঠকের ভালোলাগবে- এ আশা অনায়াসে করা যায়।
খুব ভালো লেখাগুলো। গভীরতা আছে লেখায়। তবে বইটিতে শব্দের টীকা ব্যবহার করলে পাঠকের বুঝতে ভালো হত।
Read all reviews on the Boitoi app