Authors
Explore our collection of books across different authors

ড. ডি. এম. ফিরোজ শাহ
1
Books
2
Followers
ড. ডি. এম. ফিরোজ শাহ্ জন্ম ০১ আগস্ট ১৯৬৯, কুতুবপুর, শিবচর, মাদারীপুরে। স্বনামধন্য চিকিৎসক পিতা ডা. মমিন উদ্দিন আহমেদ এবং মা রহিমা বেগমের ষষ্ঠ সন্তান তিনি। দেশ-বিদেশের একাধিক প্রতিষ্ঠানে পড়াশোনা। নিত্য বিদ্যালয় পরিবর্তন জীবনের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করেছে। নদী-নারী-প্রকৃতি এ নিয়ে তার কৃতি। মানব মন, দ্বন্দ্ব, সংঘাত, প্রেম, ঈর্ষা আর আশা, এসবের প্রতি নিগুঢ় ভালোবাসা। পেশা অধ্যাপনা। একজন শিক্ষক প্রশিক্ষক হিসেবে দেশব্যাপি সুখ্যাতি থাকলেও ভালো লাগে নজরুলের দুরন্তপনা, শরৎচন্দ্রের বোহেমিয়ান জীবন, বুদ্ধ দেবের নিসর্গ আর সৈয়দ মুজতবাআলীর দেশ ভ্রমণ। এশিয়া, ইউরোপ ও আমেরিকার বহুদেশ’সহ বাংলাদেশের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছেন। মধ্যরাতের সুনসান নীরবতা আকর্ষণ করে প্রবলভাবে, খরতাপে ভিজতে ভালোলাগে, পাহাড়ের উচ্চতা আশা জাগায়, সমুদ্রের গভীরতা ভাবতে শেখায়। লেখেন যখন যা ভালো লাগে। জীবনের সাধারণ ঘটনা অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারেন। নানা ধরনের রচনার সংখ্যা প্রায় ২৫টি। বনলতা সাহিত্য পর্ষদ থেকে যৌথভাবে তিনটিগ্রন্থ প্রকাশিত হয়েছে - সোনালী ডানারচিল(গল্প-কাব্যগ্রন্থ), শিশিরের শব্দ(কাব্যগ্রন্থ), ভিজে মেঘের দুপুরে (গল্পগ্রন্থ)। আগামী প্রকাশনী থেকে ২০০৬ সালে প্রকাশিত হয় আলোচিত গল্পগ্রন্থ হৃদয়ে রক্তক্ষরণ এবং ২০০৭ সালেই রাবতী। একাডেমিক প্রকাশনার মধ্যে রয়েছে- মাধ্যমিক শিক্ষা, একীভূত শিক্ষা, শিক্ষায় গবেষণা, শিখন- শেখানো দক্ষতা ও কৌশল, মাধ্যমিকশিক্ষা, শিক্ষাক্রম ও শিশুর ক্রমবিকাশ, জেন্ডার স্টাডিজ, শিক্ষামনোবিজ্ঞান ও নির্দেশনা,বানিজ্যিক ভূগোল, গণিতশিক্ষণইত্যাদি। ছোটদেরজন্য লিখেছেন-পরিবেশ পরিচিতি-১ ও পরিবেশ পরিচিতি-২, এনসিটিবি কর্তৃক প্রকাশিত কিশোর রচনা সম্ভার(১৯৯৬)। এছাড়াও জার্মানীর ল্যামবার্ট প্রকাশনী থেকে তাঁর পিএইচডি গবেষণা পত্র গ্রন্থকারে প্রকাশিত হয়েছে। ২০১৯ সালে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থ- ফিলিপাইন: রহস্যঘেরা এক দ্বীপরাষ্ট্র ও মাদার ইন কার্লস্টার্ড। পেশা অধ্যাপনা হলেও নেশা লেখালেখি। সহজ ও সাবলিলভাবে জীবন ঘনিষ্ঠ লেখাই পছন্দ। অনেক লেখা প্রকাশের পথে। বর্তমানে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।