Authors
Explore our collection of books across different authors

শামসুজ্জামান খান
2
Books
6
Followers
বাংলাদেশের অন্যতম লোকসাহিত্য গবেষক ও প্রাবন্ধিক শামসুজ্জামান খানের জন্ম ১৫ জুন ১৯৩৭। কৈশোরেই তসাহিত্যচর্চার সূত্রপাত। স্কুলে পড়াকালে যৌথ সম্পাদনায় বের করেন হাতে-লেখা সাহিত্যপত্রিকা 'পূর্বাভাষ'। প্রথম লেখা ছাপা হয় দৈনিক আজাদের মুকুলের মাহফিল-এ ১৯৫৭ সালে। 'লাল শার্ট' শিরোনামের গল্পটির বিষয় ছিল ভাষা আন্দোলনের শহীদ রফিকের জীবন। ষাটের দশক থেকে কচিকাঁচার মেলার সংগঠন হিসেবে অজিত কুমার গুহ, সুফিয়া কামাল, আবদুল্লাহ আল - মুতী এবং রোকনুজ্জামান খান দাদাভাইয়ের সঙ্গে সারা দেশ ঘুরে বেড়িয়েছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে - মাটি থেকে মহীরুহ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা, কালের ধুলোয় স্বর্ণরেণু, বাংলার গণসংগীত, আধুনিক ফোকলোর চিন্তা, বর্ধমান হাউসে রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ সাম্প্রতিক ফোকলোর ভাবনা, বাংলা সন ও তার ঐতিহ্য ইত্যাদি। এ ছাড়াও শিশুসাহিত্যবিষয়ক অনেকগুলো বই রয়েছে। তিনি ২০০১ সালে বাংলা একাডেমি পুরুস্কার অর্জন করেন। ১৯৮৭ ও ২০১২ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পান। এর আগে ১৯৬৭ সালে শামসুজ্জামান খানের সম্পাদনায় প্রকাশিত হয় কিশোরগল্প সংকলন 'সূর্যমুখী' । সংকলনটি তৎকালীন পূর্ববাংলার শিশুকিশোর সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংকলন হিসেবে বিবেচিত হয় এবং ১৯৬৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরুষ্কার অর্জন করে। শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। ২০০৯ সাল থেকে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক পদে অধিষ্টিত রয়েছেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।