Authors
Explore our collection of books across different authors

তাজওয়ার রিজন
1
Books
1
Followers
২৫ শে এপ্রিল সকাল বেলায় উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে আমার জন্ম। সালটা ছিলো ১৯৯৬। তিন ভাই-বোনের মধ্যে আমি মেজো। কুড়িগ্রামেই আমার বেড়ে ওঠা। বড় ভাই টুকটাক কবিতা লিখতেন। মাঝে মধ্যে তার লেখা বিভিন্ন ম্যাগাজিনে আমার লেখালেখির প্রতি আগ্রহের সৃষ্টি। স্কুলে পড়ার সময় থেকেই লিখতাম। স্কুল কলেজে বিভিন্ন ম্যাগাজিনে আমার লেখা ছাপা হয়েছে। ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রথম কাব্যগ্রন্থ 'কবিতা' কিংবা মধ্যরাতের প্রলাপ প্রকাশিত হয়। বাবার নাম মোঃ হাবিবুর রহমান, মায়ের নাম মোছাঃ নাসিমা খাতুন। পড়েছি কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবং কুড়িগ্রাম সরকারি কলেজে। বর্তমানে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ভূগোল ও পরিবেশ বিভাগে।