Authors
Explore our collection of books across different authors

নিলয় সাঈদ
1
Books
0
Followers
আমি কবি নই। কবিতা আমার কাছে এক স্বপ্নের নাম। স্বপ্নকে কাগজে কুটিয়ে তোলার মধ্যে একধরনের অনন্য আনন্দ আছে, এই আনন্দ অনুভব করতে পারি বলেই কবিতা লিখি। কবিতা লিখলেই নিজেকে কবি বলা যায় না। সেই আস্পর্ধা আমার নেই। তবে আমার কবিতাগুলো যে যথেষ্টই কবিতা, সে ব্যাপারে স্বীকৃতি দিতে পারি। কবিতাগুলোকে অ-কবিতা কিংবা শুধুই শব্দগুচ্ছ বললে তাদের অসম্মান করা হবে। আমার পরিচয় বলতে গেলে আমি সবার মতই একজন সাধারণ মানুষ, এর বাইরে কিছু না। কবিতা লিখার পর পাঠকের সাথে পরিচয় করিয়ে দেওয়াটা কর্তব্যের মত হয়ে যায়। সেই কর্তব্যের বোঝা নামাতেই কবিতাগুলোর এই প্রকাশ।