Authors
Explore our collection of books across different authors

আসাদ রহমান
1
Books
4
Followers
আসাদ রহমান জন্ম ও বেড়ে ওঠা দিনাজপুরে, যেখানে কেটেছে প্রতিষ্ঠানিক শিক্ষার ষোল বছর। পড়াশোনার বাকী পর্ব সমাপ্ত হয়েছে ঢাকাতে, ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে। নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেখ করবার পর নিজেকে একজন উন্নয়নকর্মী হিসেবে নিয়োজিত করবার পাশাপাশি লেখালেখিতে মননিবেশ করেন, যার সূত্রপাত ঘটে সামহোয়ার ইন রগের হাত ধরে। 'অগ্নি সারথি ছদ্মনামে লেখালেখি করা এই ব্লগার সর্বদা চেষ্ঠা করেছেন তার অর্জনকৃত নৃবৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে তার লেখনীতে প্রান্তিক জনগোষ্টীর কণ্ঠস্বর তুলে নিয়ে আসবান্ন। যার স্বীকৃতি স্বরুপ ২০১৬ সালে বাংলাদেশ হতে তিনি ডয়েচে ডেলে কর্তৃক বেস্ট অফ অনলাইন এক্টিডিজম এওয়ার্ডের জন্য মনোনীত হন। লেখালেখিকে তিনি একটা আন্দোলন হিসেবে বিবেচনা করেন এবং তিনি বিশ্বাস করেন লেখনির মধ্য দিয়ে একদিন পৃথিবীর সকল মানুষের বিবেক জাগ্রত হবে, যে বিবেক মানুষের মধ্যে উঁচু-নিচু, ধনী-গরীব, সাদা-কালো, জাত-পাতের সকল বিভেদ ঘুচিয়ে ধিয়ে একটা বৈষম্যহীন সমাজ গড়ে নেবে যেখানে মানুষ পরিচিতি হবে শুধুই মানুষ হিসেবে।