Authors
Explore our collection of books across different authors

মোনায়েম সরকার
1
Books
5
Followers
রাজনীতিক, কলাম লেখক ও গবেষক মোনায়েম সরকার ৭৭টি গ্রন্থের প্রণেতা। শুধু গ্রন্থ প্রণয়নই নয়-বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি থিমেটিক ম্যাপ ও বাইশ পর্বে প্রামাণ্যচিত্র নির্মান করেন। তিনি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের (বিএফডিআর) মহাপরিচালক। বাংলা একাডেমি কর্তৃক দুই খণ্ডে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ সম্পাদনা করে অনন্য ভূমিকা রেখেছেন মোনায়েম সরকার। মুক্তিযুদ্ধসহ এদেশের বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তাঁর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে মুক্তিযুদ্ধের স্বপ শক্তিকে পুর্নগঠন করার ক্ষেত্রে দেশে-বিদেশে অবস্থান করে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। মোনায়েন সরকার ১৯৪৫ সালের ৩০ মার্চ কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফাতেহাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।