Authors
Explore our collection of books across different authors

কবীর চৌধুরী তন্ময়
1
Books
4
Followers
জন্ম কুমিল্লায়, চম্পক নগরে । ৫ শ্রাবণ , ১৩৮৯ বঙ্গাব্দ। ২০ জুলাই ,১৯৮২ খ্রিস্টাব্দ , মঙ্গলবার । রাজধানী ঢাকা শহর ঘেঁষা কুমিল্লা জেলার গোমতী নদীর তীঁরে অবস্থিত ইতিহাস – ঐতিহ্য আর শিল্প – সংস্কৃতির কুমিল্লা । আর এই শহরের ভিক্টোরিয়া সরকারি কলেজের পাশে অবস্থিত চম্পক নগর । তন্নয়ের শৈশব – কৈশোর আর পড়াশোনা কুমিল্লা শহরেই । কুমিল্লার মাটির সঙ্গে খেলাধুলা করেই তিনি বড় হয়েছেন । মানাবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের স্বক্রিয় ভূমিকা পালন , বিভিন্ন ব্লগে লেখালেখি , সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রগতি –শীল বিভিন্ন আন্দোলন – সংগ্রামে মাঠে – ময়দানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন । সাংবাদিকতার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লিখছেন । মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে গবেষণা করেছেন । মুল পেশা ব্যবসা । প্রগতীশীল একঝাঁক ব্লগার, লেখক , গবেষক , সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম ( বোয়াফ )’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছেন । বাবা এম এ খালেক চৌধুরী মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেন । বড় কাকা সুজত আলী চৌধুরী স্বাধীনতাবিরোধী রাজাকার বাহীনীর হাতে নির্মমভাবে শহীদ হন , যাঁর মরদেহ তিনি ও তাঁর পরিবার আজও খুঁজে পায়নি । মা রৌশন – আরা বেগম গৃহিনী । স্ত্রী নাজমা আক্তার রোজী ব্যবসার পাশাপাশী লেখালেখি করেন । একমাত্র কন্যা তাশফিয়া কবীর তাসনীমকে নিয়ে তাঁর পারিবারিক বলয় । অবসরে বই পড়া , গান শোনা আর ভ্রমণ করতে ভালোবাসেন । বর্তমানে স্থায়ীভাবে ঢাকায় বসবাস কছেন ।