Authors
Explore our collection of books across different authors

রামিশা আঞ্জুম বুশরা
2
Books
267
Followers
ক্ষুদে লেখিকা বলেই সম্বোধন করা যায়, ময়মনসিংহের এই তরুণী কে। ষষ্ঠ শ্রেণী থেকেই গল্পের প্রতি অদ্ভুদ রকম ঝোঁক ছিলো তার। হাস্যকর এই যে সে ডায়রি রেখে বিয়ের কার্ডে খাতার পেইজ অ্যাড করে সেখানে মনমতো নিজের কল্পনাগুলো লিখতো। তারপর করোনাকালীন তার হাতে আসলো এন্ড্রোয়েড মোবাইল। সেখান থেকে সাহিত্যের সাথে দু'বছর পার করার পর, সিদ্ধান্ত নিলো নিজের প্রতিভা প্রকাশের। অতঃপর ফেসবুকে প্রথমবারে মতো ‘রামিশা তাসলিম’ নামক পেইজ খুললো। ‘এলোকেশীনি’ তার প্রথম সৃষ্টি। আর তার এই প্রথম সৃষ্টি-ই তাকে সাফল্যের চূড়ায় উঠতে সাহায্য করেছে। বর্তমানে সে নির্দিষ্ট করে ইসলামিক জনরার বই লিখছে। ভবিষ্যতে সাহিত্যজগতে নিজের অবদান রাখা তার অন্যতম লক্ষ্য।