Authors
Explore our collection of books across different authors

ফারজানা আক্তার
39
Books
794
Followers
পুরো নাম ফারজানা আক্তার। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চরমাহমুদ্দি গ্রামে তার জন্ম। বাবা মায়ের বড় সন্তান। বাবা ফজলু মেম্বার প্রধান। মা রুশিয়া আক্তার। মা বেঁচে নেই। মা শারীরিকভাবে আমাদের সাথে নেই কিন্তু মানসিকভাবে আছেন। তাই মায়ের নামের আগে মৃত লেখা হচ্ছে না। একমাত্র ছোট বোনের নাম ফাতেমা আক্তার রিপা এবং ছোটো ভাইয়ের নাম ইয়াসিন প্রধান সাজিদ। পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। পেশাগত দিক থেকে তিনি একজন ওয়েব ডেভেলপার। পাশাপাশি ওমেন্স কর্নার নামের একটি সংগঠনের এক্সিকিউটিভ সেক্রেটারি পদে কর্মরত আছেন। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে ঝৎরংযঃর- সৃষ্টি। ঝৎরংযঃর -সৃষ্টি'র চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। লেখালেখি শুরু করেছেন খুব বেশিদিন হয়নি। শুরুতে মতামত বিভাগে নিয়মিত লিখতেন। তারপর ধীরে ধীরে নানান বিষয়ে কনটেন্ট লিখতে শুরু করেন। ছোটোগল্প লেখার শুরু তখন থেকেই। তার লেখায় সামাজিক বিভিন্ন ইসু, পারিবারিক ইসু, মানসিক বিভিন্ন টানাপোড়ন, পজেটিভনেস ফুটে ওঠে। েফসবুকে বিভিন্ন গ্রুপে তিনি লেখালেখি করেন। তার লেখার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ফেসবুকে। লেখালেখির শুরুটা তার বেশ ভালো হয়েছে। লেখালেখি-সহ তার বিভিন্ন স্বপ্নের জন্য রইলো অনেক দোয়া এবং শুভ কামনা।